Voice of Insaf: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (নাকসু) নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দাবি জানান, দ্রুততম সময়ের মধ্যে নাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে।মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, অনেক আন্দোলন সংগ্রামের পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কেবল গঠনতন্ত্র তৈরি করছে। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে দীর্ঘসূত্রিতার মাধ্যমে নাকসু বানচালের চেষ্টা করছে। এ আগে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নাকসু নির্বাচনকে স্থগিত করার জন্য দীর্ঘসূত্রিতা করা হচ্ছে বলে দাবি করে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।মানববন্ধন কর্মসূচি অনুযায়ী, আগামী নাকসু নির্বাচন দ্রুত সম্পন্ন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
-সামিয়া সুলতানা সাবনম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়