ভয়েস অফ ইনসাফ
English
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
Home ক্যাম্পাস

চাকসুর নতুন পদক্ষেপ: শিক্ষার্থীদের জন্য চালু হলো বিনামূল্যে আইনি সেবা

শিক্ষার্থীদের আইনি সচেতনতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং ন্যায়বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২০, ২০২৬
in ক্যাম্পাস
A A

Voice of Insaf: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ফ্রি লিগ্যাল এইড সেল সেবা চালু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬ টায় চবি উপ-উপাচার্য (প্রশাসন) এর দপ্তরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘চাকসু ফ্রি লিগ্যাল এইড সেল’। এই সেলের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে ব্যক্তিগত ও প্রাসঙ্গিক আইনি সেবা ও পরামর্শ গ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীদের আইনি সচেতনতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং ন্যায়বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক  ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন চাকসুর ভিপি জনাব ইব্রাহীম হোসেন রনি, জিএস জনাব সাঈদ বিন হাবিব, আইন ও মানবাধিকার সম্পাদক জনাব ফজলে রাব্বি তৌহিদ, চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং ফ্রি লিগ্যাল এইড সেলের সঙ্গে যুক্ত আইনজীবীগণ।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন)  ড. মোঃ কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইনি সেবা নিশ্চিত করতে চাকসুর এই উদ্যোগ সারা দেশে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। অনেক শিক্ষার্থী আইনি সমস্যার মুখোমুখি হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই আইনজীবীদের সহযোগিতা নিতে পারবে, যা তাদের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সচেতন ও শক্ত কণ্ঠস্বর হতে সহায়তা করবে। যেসব বিজ্ঞ আইনজীবী বিনামূল্যে সেবা দেওয়ার আগ্রহ দেখিয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এমন উদ্যােগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, চাকসু খুবই ভালো একটি উদ্যােগ গ্রহণ করেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক জটিল সমস্যা থেকে মুক্তি পাবে। ক্ষেত্র বিশেষ অনেক শিক্ষার্থী সঠিক আইনি সহযোগিতার অভাবে ন্যায় বিচার পান না বা বৈষম্যের শিকার হন। মানবাধিকার সংরক্ষণ এবং আইনি সকল সেবা পাওয়ার ক্ষেত্রে এ উদ্যােগ অনন্য ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। এসময় ফ্রি সেবা দেওয়া সকল আইনজীবীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান রেজিস্ট্রার।
চাকসু ফ্রি লিগ্যাল এইড সেলে যুক্ত রয়েছেন দেশের আইন অঙ্গণের খ্যাতনামা ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসাইন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তরিকুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জজ কোর্টের মোট ২০ জন আইনজীবী এই সেলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
চাকসু ফ্রি লিগ্যাল এইড সেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইনি সুরক্ষা, অধিকার সংরক্ষণ এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।
-শামীম ভূঁইয়া শামীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শেয়ার করুন

আরও পড়ুন

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জাককানইবি ছাত্রদলের

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

by ভয়েস অফ ইনসাফ
এপ্রিল ১০, ২০২৬
0

ভয়েস অব ইনসাফ: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০...

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জাককানইবি ছাত্রদলের

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জাককানইবি ছাত্রদলের

by ভয়েস অফ ইনসাফ
এপ্রিল ৯, ২০২৬
0

ভয়েস অব ইনসাফ: আগামী ১০ এপ্রিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের কাছ থেকে...

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় বাকৃবিতে নতুন গবেষণা শুরু

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় বাকৃবিতে নতুন গবেষণা শুরু

by ভয়েস অফ ইনসাফ
মার্চ ৫, ২০২৬
0

Voice of Insaf: বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) । এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, যা পশুপালন ও খাদ্য নিরাপত্তাকে...

শিক্ষার্থীদের আবেদনে সাড়া: বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস চালু করল নজরুল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের আবেদনে সাড়া: বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস চালু করল নজরুল বিশ্ববিদ্যালয়

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২৯, ২০২৬
0

Voice of Insaf: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ৫০তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সুবিধার ব্যবস্থা করেছে। পরীক্ষার্থীরা যেন নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষা...

সুরক্ষা ব্যবস্থার ঘাটতি: আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মাভাবিপ্রবি

সুরক্ষা ব্যবস্থার ঘাটতি: আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মাভাবিপ্রবি

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২৯, ২০২৬
0

Voice of Insaf: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) একটি আবাসিক হলে আবারও চুরির ঘটনা ঘটেছে। এবার শেখ রাসেল হল (প্রস্তাবিত শহিদ আবরার ফাহাদ হল) থেকে দুইজন...

Next Post
সরিষা ফুলে মৌমাছির গুঞ্জন, মধু উৎপাদনে নাসিরনগরে নতুন সম্ভাবনা

সরিষা ফুলে মৌমাছির গুঞ্জন, মধু উৎপাদনে নাসিরনগরে নতুন সম্ভাবনা

সর্বাধিক পাঠিত

    সম্পাদক ও প্রকাশক:
    শেখ মাজহারুল ইসলাম সোহান

    লন্ডন, যুক্তরাজ্য
    info.voiceofinsaf@gmail.com
    Footer Buttons (Bangla)
    • আমরা কারা
    • উপদেষ্টা পরিষদ
    • নীতিমালা

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • আইন ও আদালত
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • ফিচার
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • শিক্ষা
      • খেলাধুলা
      • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
      • অর্থনীতি
      • কৃষি
      • স্বাস্থ্য
      • কর্পোরেট কর্নার
      • আবহাওয়া

    Design & Developed by Tangail Web Solutions

    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?