ভয়েস অফ ইনসাফ
English
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
Home কৃষি

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় বাকৃবিতে নতুন গবেষণা শুরু

বাকৃবিতে এএমআর মোকাবিলা ও খাদ্য নিরাপত্তায় নতুন গবেষণা

by ভয়েস অফ ইনসাফ
মার্চ ৫, ২০২৬
in কৃষি, ক্যাম্পাস
A A

Voice of Insaf: বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) । এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, যা পশুপালন ও খাদ্য নিরাপত্তাকে ঠেলে দিচ্ছে চরম ঝুঁকির মুখে। এই জটিল ও আন্তঃসম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ক্লাইমেট-স্মার্ট’ বা জলবায়ু-সহিষ্ণু কৌশল উদ্ভাবনে নতুন একটি গবেষণা প্রকল্প শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়  (বাকৃবি)।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এক ইনসেপশন কর্মশালার মাধ্যমে এই গবেষণার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ‘ওয়ান হেলথ কাঠামোর মাধ্যমে প্রাণিসম্পদ পরিবেশব্যবস্থায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলা ও খাদ্য নিরাপত্তা সুরক্ষায় ক্লাইমেট-স্মার্ট কৌশল’ শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগ।
বিশ্বব্যাংকের সহযোগিতায় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘হিট’ প্রকল্পের অর্থায়নে পরিচালিত এই গবেষণাটি ২০২৮ সালের জুন মাস পর্যন্ত চলবে। প্রকল্পের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন কীভাবে প্রাণিসম্পদের মাধ্যমে মানুষের খাদ্যশৃঙ্খলে এএমআর এবং ভারী ধাতব দূষণ ছড়িয়ে দিচ্ছে, তা বৈজ্ঞানিক উপায়ে উদঘাটন করা।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রধান ব্যবস্থাপক ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমূদুল হাসান শিকদার। তিনি বলেন, ‘তাপমাত্রা বৃদ্ধি ও চরম আবহাওয়ার কারণে খামার ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে, যা রোগজীবাণুর ধরন বদলে দিচ্ছে। এর ফলে খামারিরা অনিয়ন্ত্রিতভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার করছেন, যা পরিবেশ দূষণের পাশাপাশি মানবদেহে ওষুধ-প্রতিরোধী জীবাণু ছড়িয়ে দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই প্রকল্প কেবল সমস্যার গভীরে যাবে না, বরং টেকসই সমাধানও খুঁজবে। গবেষণার অংশ হিসেবে উদ্ভাবন করা হবে ‘ক্লাইমেট-স্মার্ট’ প্রাণিসম্পদ ব্যবস্থাপনা। এর মধ্যে রয়েছে উন্নত বায়োসিকিউরিটি যা খামারে জীবাণুর প্রবেশ ঠেকাতে আধুনিক সুরক্ষা ব্যবস্থা। বিকল্প চিকিৎসা অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে প্রোবায়োটিক ও উদ্ভিদজাত (হার্বাল) ওষুধের কার্যকারিতা পরীক্ষা। বর্জ্য ব্যবস্থাপনা প্রাণিজ বর্জ্য থেকে পরিবেশে জীবাণু ছড়িয়ে পড়া রোধে কার্যকর মডেল তৈরি।
ইনসেপশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে গবেষণার বিকল্প নেই। শিক্ষার্থীদের আন্ডারগ্র্যাজুয়েট পর্যায় থেকেই গবেষণামুখী করে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যৎ জনস্বাস্থ্য রক্ষায় দক্ষ ভূমিকা রাখতে পারে।’
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে ‘ওয়ান হেলথ’ বা এক স্বাস্থ্য ধারণার ওপর জোর দেন। তিনি জানান, মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য একে অপরের পরিপূরক। একটির বিপর্যয় অন্য দুটিকে ঝুঁকিতে ফেলে।
ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এবং বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. এম. হাম্মাদুর রহমান।গবেষক দল আশা করছেন, ২০২৮ সালের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত ফলাফল দেশের প্রাণিসম্পদ নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সক্ষম হবে।
শেয়ার করুন

আরও পড়ুন

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জাককানইবি ছাত্রদলের

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

by ভয়েস অফ ইনসাফ
এপ্রিল ১০, ২০২৬
0

ভয়েস অব ইনসাফ: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০...

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জাককানইবি ছাত্রদলের

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জাককানইবি ছাত্রদলের

by ভয়েস অফ ইনসাফ
এপ্রিল ৯, ২০২৬
0

ভয়েস অব ইনসাফ: আগামী ১০ এপ্রিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের কাছ থেকে...

শিক্ষার্থীদের আবেদনে সাড়া: বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস চালু করল নজরুল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের আবেদনে সাড়া: বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস চালু করল নজরুল বিশ্ববিদ্যালয়

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২৯, ২০২৬
0

Voice of Insaf: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ৫০তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সুবিধার ব্যবস্থা করেছে। পরীক্ষার্থীরা যেন নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষা...

সুরক্ষা ব্যবস্থার ঘাটতি: আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মাভাবিপ্রবি

সুরক্ষা ব্যবস্থার ঘাটতি: আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মাভাবিপ্রবি

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২৯, ২০২৬
0

Voice of Insaf: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) একটি আবাসিক হলে আবারও চুরির ঘটনা ঘটেছে। এবার শেখ রাসেল হল (প্রস্তাবিত শহিদ আবরার ফাহাদ হল) থেকে দুইজন...

তিন দশক পর স্মৃতির ডাকে মেলবন্ধনে বাকৃবির ৯৬–৯৭ ব্যাচ

তিন দশক পর স্মৃতির ডাকে মেলবন্ধনে বাকৃবির ৯৬–৯৭ ব্যাচ

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২৩, ২০২৬
0

Voice of Insaf: ‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’ এই একটিমাত্র পঙ্‌ক্তিই যেন ভাষা হয়ে উঠেছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সবুজ প্রাঙ্গণে। প্রায় তিন দশক আগে...

Next Post
বাকৃবিতে ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাকৃবিতে ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বাধিক পাঠিত

    সম্পাদক ও প্রকাশক:
    শেখ মাজহারুল ইসলাম সোহান

    লন্ডন, যুক্তরাজ্য
    info.voiceofinsaf@gmail.com
    Footer Buttons (Bangla)
    • আমরা কারা
    • উপদেষ্টা পরিষদ
    • নীতিমালা

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • আইন ও আদালত
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • ফিচার
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • শিক্ষা
      • খেলাধুলা
      • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
      • অর্থনীতি
      • কৃষি
      • স্বাস্থ্য
      • কর্পোরেট কর্নার
      • আবহাওয়া

    Design & Developed by Tangail Web Solutions

    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?