Voice of Insaf: প্রায় দুই দশক ধরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কার্যক্রম না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংসদ গঠনের দাবি জোরালো হয়ে ওঠে। এ দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দুই দফা বৈঠক করে। বৈঠকের আলোচনার ভিত্তিতে একটি খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হলে সেটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং গঠনতন্ত্র প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ছাত্র সংসদের অনুমোদনের জন্য এই আবেদন মঞ্জুরপূর্বক সোমবার ১৯ই জানুয়ারি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি)-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (নাকসু) গঠনের জন্য প্রণীত গঠনতন্ত্র চ্যান্সেলরের অনুমোদনের আগে পরীক্ষা ও চুড়ান্তকরনসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণের জন্য প্রথম সভা অনুষ্ঠিত হয়।
নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন
ভয়েস অব ইনসাফ: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০...






