ভয়েস অফ ইনসাফ
English
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
Home ক্যাম্পাস

তিন দশক পর স্মৃতির ডাকে মেলবন্ধনে বাকৃবির ৯৬–৯৭ ব্যাচ

স্মৃতি, বন্ধুত্ব আর ভালোবাসার বন্ধনে বাঁধা এই পুনর্মিলনী যেন প্রমাণ করলো, সময় অনেক কিছু বদলে দিলেও, বিশ্ববিদ্যালয় জীবনের সম্পর্ক আর অনুভূতিগুলো আজও ঠিক ততটাই অটুট।

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২৩, ২০২৬
in ক্যাম্পাস
A A
Voice of Insaf: ‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’ এই একটিমাত্র পঙ্‌ক্তিই যেন ভাষা হয়ে উঠেছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সবুজ প্রাঙ্গণে। প্রায় তিন দশক আগে গড়ে ওঠা বন্ধুত্ব, অজস্র স্মৃতি আর যৌবনের দিনগুলোর টান উপেক্ষা করতে না পেরে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ১৯৯৬–৯৭ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা। আনন্দ, আবেগ আর স্মৃতিচারণায় ভর করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে তাদের দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বের হয় এক বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিটি হেলিপ্যাড থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে কে.আর মার্কেট প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কসমূহ অতিক্রম করে সমাবর্তন চত্বরে এসে শেষ হয়।

এসময় বাদ্যযন্ত্রের তালে তালে আর বাঁশির সুরে পুরো ক্যাম্পাস যেন ফিরে যায় নব্বইয়ের দশকে। যখন প্রতিটি দিন ছিল তারুণ্যের উচ্ছ্বাসে ভরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক ড. মো. বজলুর রহমান মোল্ল্যা এবং ওই ব্যাচের শিক্ষার্থীসহ তাদের পরিবার-পরিজন ও সন্তানরা।
পুনর্মিলনীর প্রথম দিন বিকেলে ‘ কৃষিতে ড্রোন এবং স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা নামতেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী লুইপা ও পুলক। পাশাপাশি দিনব্যাপী নারী ও পুরুষদের জন্য বিভিন্ন গেমস ও বিনোদনমূলক আয়োজন রাখা হয়েছে।
পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক ড. মো. বজলুর রহমান মোল্ল্যা বলেন, “এটি দুই দিনব্যাপী একটি আবেগঘন আয়োজন। দেশ-বিদেশ থেকে অনেক বন্ধু এখানে এসেছেন। এমন অনেকের সঙ্গে দেখা হয়েছে, যাদের ২৫ বছর পর দেখছি। মনে হচ্ছে আমরা আবার সেই প্রথম বর্ষে ফিরে গেছি। সবার চোখেমুখে উচ্ছ্বাস আর আনন্দ স্পষ্ট। অনেকেই পরিবারসহ এসেছেন, সন্তানদের সঙ্গে নিয়ে মিলনমেলা উপভোগ করছেন।”
পুরোনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিমা হালদার। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে আসলে আমার সবসময়ই ভালো লাগে। তবে এবারের ভালো লাগাটা অন্যরকম। মনে হচ্ছে আমি আবার সেই প্রথম বর্ষের ছাত্রী। পুরোনো বন্ধুদের দেখে সত্যিই আবেগ ধরে রাখা কঠিন। বয়স যে পঞ্চাশ পেরিয়েছে, তা যেন মনেই হচ্ছে না। পরিবারের সদস্যরাও সঙ্গে এসেছে, ছোট বাচ্চারা ক্যাম্পাসে দৌড়াদৌড়ি করছে। সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। এই সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, “বছরের পর বছর বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের সঙ্গে দেখা হয় না। এই পুনর্মিলনী সেই শূন্যতা পূরণ করার একটি সুন্দর উপলক্ষ। আয়োজকরা অত্যন্ত সুন্দরভাবে পুরো অনুষ্ঠান সাজিয়েছেন। এতে ক্যাম্পাসে এক আবেগঘন ও প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
এসময় তিনি ১৯৯৮–৯৯ ব্যাচের পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে এসে সদ্য প্রয়াত আবু সাদাত সায়েমকে স্মরণ করেন। তিনি বলেন,
“গত শুক্রবার পুনর্মিলনীতে এসে আমাদের এক বন্ধু, সায়েম, না ফেরার দেশে চলে গেছেন। তার জন্য আমরা সবাই দোয়া করি। আপনারা কেউ কোনো ধরনের অসুবিধা বা খারাপ লাগা অনুভব করলে কর্তৃপক্ষকে জানাবেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”
স্মৃতি, বন্ধুত্ব আর ভালোবাসার বন্ধনে বাঁধা এই পুনর্মিলনী যেন প্রমাণ করলো, সময় অনেক কিছু বদলে দিলেও, বিশ্ববিদ্যালয় জীবনের সম্পর্ক আর অনুভূতিগুলো আজও ঠিক ততটাই অটুট।
মো. লিখন ইসলাম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। 
শেয়ার করুন

আরও পড়ুন

শিক্ষার্থীদের আবেদনে সাড়া: বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস চালু করল নজরুল বিশ্ববিদ্যালয়

সুরক্ষা ব্যবস্থার ঘাটতি: আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মাভাবিপ্রবি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শিক্ষার্থীদের আবেদনে সাড়া: বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস চালু করল নজরুল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের আবেদনে সাড়া: বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস চালু করল নজরুল বিশ্ববিদ্যালয়

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২৯, ২০২৬
0

Voice of Insaf: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ৫০তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সুবিধার ব্যবস্থা করেছে। পরীক্ষার্থীরা যেন নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষা...

সুরক্ষা ব্যবস্থার ঘাটতি: আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মাভাবিপ্রবি

সুরক্ষা ব্যবস্থার ঘাটতি: আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মাভাবিপ্রবি

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২৯, ২০২৬
0

Voice of Insaf: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) একটি আবাসিক হলে আবারও চুরির ঘটনা ঘটেছে। এবার শেখ রাসেল হল (প্রস্তাবিত শহিদ আবরার ফাহাদ হল) থেকে দুইজন...

বাকৃবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২ বছর পূর্তি উদযাপন

বাকৃবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২ বছর পূর্তি উদযাপন

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২১, ২০২৬
0

Voice of Insaf: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বাকৃবি শাখার উদ্যোগে সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের...

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ: নেতৃত্বে আতিক-সিয়াম

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ: নেতৃত্বে আতিক-সিয়াম

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২১, ২০২৬
0

Voice of Insaf: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের কল্যাণ ও পেশাগত উন্নয়নের উদ্দেশ্যে ‘বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (বিভিএসডাব্লিউএ-বাউ) নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার(২০...

চাকসুর নতুন পদক্ষেপ: শিক্ষার্থীদের জন্য চালু হলো বিনামূল্যে আইনি সেবা

চাকসুর নতুন পদক্ষেপ: শিক্ষার্থীদের জন্য চালু হলো বিনামূল্যে আইনি সেবা

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২০, ২০২৬
0

Voice of Insaf: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ফ্রি লিগ্যাল এইড সেল সেবা চালু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬ টায় চবি উপ-উপাচার্য (প্রশাসন) এর...

Next Post
বান্দরবানে পর্যটন, শান্তি ও উন্নয়ন ঘিরে চতুর্মুখী লড়াই

বান্দরবানে পর্যটন, শান্তি ও উন্নয়ন ঘিরে চতুর্মুখী লড়াই

সর্বাধিক পাঠিত

    সম্পাদক ও প্রকাশক:
    শেখ মাজহারুল ইসলাম সোহান

    লন্ডন, যুক্তরাজ্য
    info.voiceofinsaf@gmail.com
    Footer Buttons (Bangla)
    • আমরা কারা
    • উপদেষ্টা পরিষদ
    • নীতিমালা

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • আইন ও আদালত
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • ফিচার
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • শিক্ষা
      • খেলাধুলা
      • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
      • অর্থনীতি
      • কৃষি
      • স্বাস্থ্য
      • কর্পোরেট কর্নার
      • আবহাওয়া

    Design & Developed by Tangail Web Solutions

    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?