ভয়েস অফ ইনসাফ
English
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
Home ক্যাম্পাস

ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে বাকৃবিতে ছাত্র শিবিরের মানববন্ধন

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাকৃবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনও দাবি করা হয়। 

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২০, ২০২৬
in ক্যাম্পাস
A A
Oplus_131072

Oplus_131072

Voice of Insaf: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচনের দাবিতে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা। এসময় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাকৃবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনও দাবি করা হয়। 

আরও পড়ুন

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জাককানইবি ছাত্রদলের

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও আবাসিক হলের ছাত্র শিবিরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রদর্শিত ব্যানার ও ফেস্টুনে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে ছিল, ‘বাকসু চাই দিতে হবে, শাকসু চাই দিতে হবে; জাতীয় নির্বাচন আরাম, ছাত্রসংসদ নির্বাচন হারাম? হারার ভয়ে খেলেনা, সেই কথা তো বলেনা; ইসি যদি ভয় পায়, জাতীয় নির্বাচনে কী উপায়? ছাত্রদের কণ্ঠস্বর দমন বন্ধ করো , গণতন্ত্র আমাদের অধিকারসহ নানা প্রতিবাদী লেখা।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা দেখতে পাচ্ছি কথিত বড় দলের ছাত্র সংগঠন মববাজি করে আদালত থেকে রায় নিয়েছে। আমরা আপনাদের মববাজিকে বৃদ্ধা আঙ্গুলি দেখাই। স্থগিত হওয়া শাকসু নির্বাচন অতি দ্রুতই দিতে হবে।

আমরা আদালতকে মান্য করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু গণতন্ত্রকে হত্যা করে এই ধরনের কাজ আপনারা করবেন না। আপনারা যদি আবার সেই ফ্যাসিস্ট হতে চান ‎তাহলে মনে রাখবেন ছাত্র জনতা যেহেতু রক্ত দিতে শিখেছে, সেই রক্ত দিয়েই সকল ধরনের ফ্যাসিস্টকে প্রতিহত করব ইনশাল্লাহ।
মানববন্ধনে বাকৃবি ছাত্রশিবির সভাপতি আবু নাসির ত্বোহা বলেন, একটি প্রবাসী নেতা দেশে এসে বলেছিলেন “আই হ্যাভ অ্যা প্লান” এই প্লান মানে কি গণতন্ত্রকে হত্যা করা? ছাত্র সংসদ গুলোকে বন্ধ করা? যদি এই হয় তাহলে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই । ছাত্র-জনতা অবশ্যই অবশ্যই লাল কার্ড দেখিয়ে আবারও সেই প্রবাসে ফেরত পাঠাবে, ইনশাআল্লাহ।
তিনি দাবি জানিয়ে বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাকসু আয়োজন করতে হবে, সেই সাথে স্থগিত হওয়া শাকসু নির্বাচন অতি দ্রুতই বাস্তবায়ন করতে হবে। একই সাথে এই দাবি জানাতে চাই, বাংলাদেশে ১৯ জন ঋণ খেলাপি সংসদ সদস্য প্রার্থী হয়েছে। তারা যদি ক্ষমতায় না থেকেই ১৮শ কোটি টাকা লোপাট করতে পারে, ক্ষমতায় আসলে আল্লাহই জানেন কি হবে। তাদের এই প্রার্থীতা আবারো বিবেচনায় নিয়ে আদালতের সিদ্ধান্ত জানাতে হবে।
মো. লিখন ইসলাম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

by ভয়েস অফ ইনসাফ
এপ্রিল ১০, ২০২৬
0

ভয়েস অব ইনসাফ: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০...

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জাককানইবি ছাত্রদলের

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জাককানইবি ছাত্রদলের

by ভয়েস অফ ইনসাফ
এপ্রিল ৯, ২০২৬
0

ভয়েস অব ইনসাফ: আগামী ১০ এপ্রিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের কাছ থেকে...

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় বাকৃবিতে নতুন গবেষণা শুরু

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় বাকৃবিতে নতুন গবেষণা শুরু

by ভয়েস অফ ইনসাফ
মার্চ ৫, ২০২৬
0

Voice of Insaf: বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) । এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, যা পশুপালন ও খাদ্য নিরাপত্তাকে...

শিক্ষার্থীদের আবেদনে সাড়া: বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস চালু করল নজরুল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের আবেদনে সাড়া: বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস চালু করল নজরুল বিশ্ববিদ্যালয়

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২৯, ২০২৬
0

Voice of Insaf: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ৫০তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সুবিধার ব্যবস্থা করেছে। পরীক্ষার্থীরা যেন নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষা...

সুরক্ষা ব্যবস্থার ঘাটতি: আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মাভাবিপ্রবি

সুরক্ষা ব্যবস্থার ঘাটতি: আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মাভাবিপ্রবি

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২৯, ২০২৬
0

Voice of Insaf: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) একটি আবাসিক হলে আবারও চুরির ঘটনা ঘটেছে। এবার শেখ রাসেল হল (প্রস্তাবিত শহিদ আবরার ফাহাদ হল) থেকে দুইজন...

Next Post
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন

সর্বাধিক পাঠিত

    সম্পাদক ও প্রকাশক:
    শেখ মাজহারুল ইসলাম সোহান

    লন্ডন, যুক্তরাজ্য
    info.voiceofinsaf@gmail.com
    Footer Buttons (Bangla)
    • আমরা কারা
    • উপদেষ্টা পরিষদ
    • নীতিমালা

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • আইন ও আদালত
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • ফিচার
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • শিক্ষা
      • খেলাধুলা
      • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
      • অর্থনীতি
      • কৃষি
      • স্বাস্থ্য
      • কর্পোরেট কর্নার
      • আবহাওয়া

    Design & Developed by Tangail Web Solutions

    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?