ভয়েস অফ ইনসাফ
English
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
Home ক্যাম্পাস

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ: নেতৃত্বে আতিক-সিয়াম

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২১, ২০২৬
in ক্যাম্পাস
A A

Voice of Insaf: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের কল্যাণ ও পেশাগত উন্নয়নের উদ্দেশ্যে ‘বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (বিভিএসডাব্লিউএ-বাউ) নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার(২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটি গঠন করা হয়। এ তথ্য ২১ জানুয়ারি ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান নিশ্চিত করেন।

আরও পড়ুন

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জাককানইবি ছাত্রদলের

সভায় উপস্থিত শিক্ষার্থীদের সমর্থনে আগামী ২ বছরের জন্য ১১৩ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়।নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান।

নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. আতিকুল ইসলাম (আতিক) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বুরহান উদ্দিন সিয়াম।

কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদের মধ্যে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মো. আবু রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈফ আরমান, সাংগঠনিক সম্পাদক পদে আপন গোস্বামী, দপ্তর সম্পাদক পদে মো. মেহেদী হাসান মনোনীত হয়েছেন।

এছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে ভেটেরিনারি অনুষদের ৮টি বিভাগের বিভাগীয় প্রধান ও ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক থাকবেন।

কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও শিক্ষার্থীদের জন্য সহশিক্ষা, সম্প্রসারণ, পেশার উন্নয়ন এবং সমাজসেবা মূলক কার্যক্রম পরিচালনা করবে। এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলরের নাম প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, সংগঠনের লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা এবং ভেটেরিনারি পেশার সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করা। শীঘ্রই সংগঠনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অনুমোদন গ্রহণ করা হবে।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

by ভয়েস অফ ইনসাফ
এপ্রিল ১০, ২০২৬
0

ভয়েস অব ইনসাফ: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০...

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জাককানইবি ছাত্রদলের

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জাককানইবি ছাত্রদলের

by ভয়েস অফ ইনসাফ
এপ্রিল ৯, ২০২৬
0

ভয়েস অব ইনসাফ: আগামী ১০ এপ্রিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের কাছ থেকে...

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় বাকৃবিতে নতুন গবেষণা শুরু

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় বাকৃবিতে নতুন গবেষণা শুরু

by ভয়েস অফ ইনসাফ
মার্চ ৫, ২০২৬
0

Voice of Insaf: বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) । এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, যা পশুপালন ও খাদ্য নিরাপত্তাকে...

শিক্ষার্থীদের আবেদনে সাড়া: বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস চালু করল নজরুল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের আবেদনে সাড়া: বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস চালু করল নজরুল বিশ্ববিদ্যালয়

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২৯, ২০২৬
0

Voice of Insaf: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ৫০তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সুবিধার ব্যবস্থা করেছে। পরীক্ষার্থীরা যেন নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষা...

সুরক্ষা ব্যবস্থার ঘাটতি: আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মাভাবিপ্রবি

সুরক্ষা ব্যবস্থার ঘাটতি: আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মাভাবিপ্রবি

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২৯, ২০২৬
0

Voice of Insaf: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) একটি আবাসিক হলে আবারও চুরির ঘটনা ঘটেছে। এবার শেখ রাসেল হল (প্রস্তাবিত শহিদ আবরার ফাহাদ হল) থেকে দুইজন...

Next Post
বাকৃবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২ বছর পূর্তি উদযাপন

বাকৃবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২ বছর পূর্তি উদযাপন

সর্বাধিক পাঠিত

    সম্পাদক ও প্রকাশক:
    শেখ মাজহারুল ইসলাম সোহান

    লন্ডন, যুক্তরাজ্য
    info.voiceofinsaf@gmail.com
    Footer Buttons (Bangla)
    • আমরা কারা
    • উপদেষ্টা পরিষদ
    • নীতিমালা

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • আইন ও আদালত
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • ফিচার
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • শিক্ষা
      • খেলাধুলা
      • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
      • অর্থনীতি
      • কৃষি
      • স্বাস্থ্য
      • কর্পোরেট কর্নার
      • আবহাওয়া

    Design & Developed by Tangail Web Solutions

    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?