ভয়েস অফ ইনসাফ
English
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
Home ক্যাম্পাস

শিক্ষার্থীরা ধার্মিক হলে ক্যাম্পাস সুন্দর হয়ে যাবে: চবি উপাচার্য

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ১৭, ২০২৬
in ক্যাম্পাস
A A
Voice of Insaf: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ধর্ম সব সময় কল্যাণের কথা বলে, সেটা যে ধর্মই হোক। ধার্মিক মানুষ কখনো অন্যের ক্ষতি করতে পারে না। ধর্মের সাথে আমাদের সম্পর্ক যত বাড়বে ততই অপকর্ম কমে যাবে। শিক্ষার্থীরা ধার্মিক হলে চবি ক্যাম্পাস আরও সুন্দর হয়ে যাবে। ক্যাম্পাসে কোনো বিশৃঙ্খলা থাকবে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব পবিত্র ‘মি’রাজুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চবি উপাচার্য।
চবি উপাচার্য  ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, মুসলমানদের ইবাদতের মধ্যে একটা স্বাদ আছে, সেই স্বাদ না পাইলে ইবাদত করে মজা পাবেন না। অনেকে ধর্ম পালন করে কিন্তু দুর্নীতি করে, এমন ধর্ম পালন কোনো কাজে আসবে না। উপাচার্য বলেন, মি’রাজের ঘটনা নিয়ে আগে অমুসলিমরা সন্দেহ প্রকাশ করতো, কিন্তু বিজ্ঞানীদের গবেষণার কারণে এখন অমুসলিমরা সেটা বিশ্বাস করতে শুরু করেছে। উপাচার্য বলেন, চবি ক্যাম্পাস সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। পবিত্র মি’রাজের তাৎপর্য নিয়ে মূল আলোচনা উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সভাপতি অধ্যাপক  ড. গিয়াস উদ্দিন তালুকদার এবং চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। আলোচনায় প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, মি’রাজে রাসূল (সা.) যে বাহনে ছড়েছিলেন সেটির নাম হলো বোরাক। এ বাহন নিয়ে বিজ্ঞানীরা বহু গবেষণার পর আশ্চর্য হয়ে গেছেন। যেটা বিজ্ঞানীরা এখন বলছেন সম্ভব, সেটা দেড় হাজার বছর আগে রাসূল (সা.) এর সাথে ঘটেছিল। তিনি বলেন, কোরআন বলছে মানুষের তকদীর বা ভাগ্য নির্ধারিত, মেডিকেল সায়েন্স এখন বলছে মানুষের সাথে কখন কি ঘটবে সেটা জানা যাচ্ছে। তিনি বলেন, বিজ্ঞানের গবেষণা যত বাড়বে, ততই কোরআন তথা সত্য প্রমাণিত হবে অমুসলিমদের কাছে। সবাই মেনে নিতে বাধ্য হবে ইসলাম সত্য, কোরআন সত্য।
এতে আরও আলোচনা পেশ করেন চবি শাহজালাল হলের সিনিয়র পেশ ইমাম (ডেপুটি রেজিস্ট্রার) মাওলানা মুহাম্মদ নুরুল আজম। এসময় আরও উপস্থিত ছিলেন চবি উত্তর ক্যাম্পাস জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম (ডেপুটি রেজিস্ট্রার) মাওলানা আবুল হাসান মুহাম্মদ নাঈমুল্লাহ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত শিক্ষক-শিক্ষার্থী, চবি বিভিন্ন মসজিদের ইমামগণ, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনসাধারণ।
শামীম ভূইয়া 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শেয়ার করুন

আরও পড়ুন

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জাককানইবি ছাত্রদলের

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

by ভয়েস অফ ইনসাফ
এপ্রিল ১০, ২০২৬
0

ভয়েস অব ইনসাফ: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০...

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জাককানইবি ছাত্রদলের

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জাককানইবি ছাত্রদলের

by ভয়েস অফ ইনসাফ
এপ্রিল ৯, ২০২৬
0

ভয়েস অব ইনসাফ: আগামী ১০ এপ্রিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের কাছ থেকে...

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় বাকৃবিতে নতুন গবেষণা শুরু

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় বাকৃবিতে নতুন গবেষণা শুরু

by ভয়েস অফ ইনসাফ
মার্চ ৫, ২০২৬
0

Voice of Insaf: বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) । এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, যা পশুপালন ও খাদ্য নিরাপত্তাকে...

শিক্ষার্থীদের আবেদনে সাড়া: বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস চালু করল নজরুল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের আবেদনে সাড়া: বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস চালু করল নজরুল বিশ্ববিদ্যালয়

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২৯, ২০২৬
0

Voice of Insaf: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ৫০তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সুবিধার ব্যবস্থা করেছে। পরীক্ষার্থীরা যেন নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষা...

সুরক্ষা ব্যবস্থার ঘাটতি: আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মাভাবিপ্রবি

সুরক্ষা ব্যবস্থার ঘাটতি: আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মাভাবিপ্রবি

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২৯, ২০২৬
0

Voice of Insaf: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) একটি আবাসিক হলে আবারও চুরির ঘটনা ঘটেছে। এবার শেখ রাসেল হল (প্রস্তাবিত শহিদ আবরার ফাহাদ হল) থেকে দুইজন...

Next Post
নজরুল বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের প্রধান হলেন ড. মো. সাইফুল ইসলাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের প্রধান হলেন ড. মো. সাইফুল ইসলাম

সর্বাধিক পাঠিত

    সম্পাদক ও প্রকাশক:
    শেখ মাজহারুল ইসলাম সোহান

    লন্ডন, যুক্তরাজ্য
    info.voiceofinsaf@gmail.com
    Footer Buttons (Bangla)
    • আমরা কারা
    • উপদেষ্টা পরিষদ
    • নীতিমালা

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • আইন ও আদালত
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • ফিচার
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • শিক্ষা
      • খেলাধুলা
      • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
      • অর্থনীতি
      • কৃষি
      • স্বাস্থ্য
      • কর্পোরেট কর্নার
      • আবহাওয়া

    Design & Developed by Tangail Web Solutions

    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?