Voice of Insaf : টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা নিয়ে কথা বলাকে কেন্দ্র করে জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথিকে অবরুদ্ধ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বুধবার সকালে স্ট্রোক আক্রান্ত এক রোগীর খোঁজখবর নিতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যান ফাতেমা রহমান বীথি। এ সময় রোগীর চিকিৎসা ও হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তার কথা হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
বীথির অভিযোগ, একজন চিকিৎসকের পরামর্শে তিনি এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে গেলে কথোপকথনের সময় উত্তেজনা তৈরি হয়। পরে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক তাকে ঘিরে ভিডিও ধারণ করতে থাকেন এবং কিছু সময়ের জন্য তাকে সেখানে আটকে রাখা হয়। তিনি আরও অভিযোগ করেন, দিপু নামের এক ইন্টার্ন চিকিৎসক তাকে শারীরিকভাবে আঘাত করেছেন।
এ বিষয়ে ফাতেমা রহমান বীথি বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি হাসপাতালে রোগীর চিকিৎসা সংক্রান্ত বিষয় জানতে গিয়েছিলেন। সরকারি প্রতিষ্ঠানে অব্যবস্থাপনার বিষয়ে কথা বলতে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং ঘটনার নিন্দা জানান।ঘটনার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুছ বলেন, প্রশাসনের সহায়তায় বিষয়টি নিয়ে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, মূলত ভুল বোঝাবুঝির কারণে এ ধরনের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল। তবে কোনো ইন্টার্ন চিকিৎসক শারীরিকভাবে আঘাত করে থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
ধর্ষণ-হত্যার বিরুদ্ধে টাঙ্গাইলে ছাত্র ফেডারেশনের সোচ্চার অবস্থান
ভয়েস অফ ইনসাফ: দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণ এবং হত্যার ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে টাঙ্গাইলে সোচ্চার অবস্থান নিয়েছে জেলা ছাত্র ফেডারেশন। গেলো শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল...



