ভয়েস অফ ইনসাফ
English
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
Home বিশ্ব সংবাদ

লন্ডনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আত্মপ্রকাশ

স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব ও স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টি।

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ১৫, ২০২৬
in বিশ্ব সংবাদ, রাজনীতি
A A

Voice of Insaf: লন্ডনে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টি। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পূর্ব লন্ডনের হ্যামলেটসের মিস্টার হোয়াইটস ইংলিশ রেস্টুরেন্টে দলটির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্ট পার্টি (Tower Hamlets Independents Party) নামে নতুন দলটি স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব ও স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করে।

আরও পড়ুন

নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে হঠাৎ ব্যানার, কিছুক্ষণের মধ্যেই রহস্যজনকভাবে উধাও

হাদি হত্যার বিচার দাবিতে ম্যানচেস্টারে প্রবাসী সমাবেশ-আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দলের চেয়ার মিসেস লিলিয়ান কলিন্স। স্বচ্ছতা, ন্যায়বিচার ও কমিউনিটির কণ্ঠস্বরকে প্রাধান্য দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি দলের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ ভিশন তুলে ধরেন।

এসময় দলের সেক্রেটারি মোহাম্মদ হামিদ সাংগঠনিক কাঠামো ও দলের লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির ট্রেজারার আলী হোসেন দিপু।

অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলরদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। নতুন করে দলে যোগদানকারী কাউন্সিলররা হলেন, কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ (ব্রমলি নর্থ), কাউন্সিলর জাহেদ চৌধুরী (ল্যান্সবুরি), কাউন্সিলর কবির হোসেন (স্পিটালফিল্ডস ও বাংলাটাউন) অনুষ্ঠানে কমিউনিটির প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।

এসময় নতুন দলের কাছে কমিউনিটির সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তুলে ধরে বক্তব্য রাখেন, ফারহাদ আহমেদ, নেহা গুপ্তা, সৈয়দ হাসান। বক্তারা স্থানীয় সমস্যা, বাসস্থান, শিক্ষা, যুব উন্নয়ন ও কমিউনিটির প্রত্যাশার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দলের নেত্রী লিলিয়ান কলিন্স আনুষ্ঠানিকভাবে টাওয়ার হ্যামলেটসের জন্য মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন। আগামী নির্বাচনে ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলীর নাম ঘোষণা করা। যিনি ব্যারিস্টার জামি নামেই বেশি পরিচিত। এসময় ব্যারিস্টার জামি তার বক্তব্যে বলেন-“আমি জনগণের সঙ্গে থেকে, জনগণের জন্য কাজ করতে চাই। টাওয়ার হ্যামলেটসকে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বরা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

অনুষ্ঠানে সাংবাদিক ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নের উত্তর দেন মেয়র প্রার্থী, দলীয় নেতৃবৃন্দ, কাউন্সিলর ও নির্বাহী সদস্যরা।

অনুষ্ঠানের শেষার্ধে দলের নেত্রী লিলিয়ান কলিন্স অনুষ্ঠানের সারসংক্ষেপ তুলে ধরে সবাইকে ধন্যবাদ জানান এবং নতুন রাজনৈতিক যাত্রায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ টাওয়ার হ্যামলেটসের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে হঠাৎ ব্যানার, কিছুক্ষণের মধ্যেই রহস্যজনকভাবে উধাও

নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে হঠাৎ ব্যানার, কিছুক্ষণের মধ্যেই রহস্যজনকভাবে উধাও

by ভয়েস অফ ইনসাফ
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
0

Voice of Insaf: নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার টাঙালেন নেতাকর্মিরা। তবে প্রশাসন বলছে, কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে...

হাদি হত্যার বিচার দাবিতে ম্যানচেস্টারে প্রবাসী সমাবেশ-আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়

হাদি হত্যার বিচার দাবিতে ম্যানচেস্টারে প্রবাসী সমাবেশ-আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ১৪, ২০২৬
0

Voice of Insaf: শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও দায়বদ্ধতা নিশ্চিতের দাবিতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ম্যানচেস্টারের ওবিএ মিলেনিয়াম কালচারাল...

লন্ডনে দোয়া মাহফিল: জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে প্রবাসীদের অঙ্গীকার

লন্ডনে দোয়া মাহফিল: জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে প্রবাসীদের অঙ্গীকার

by ভয়েস অফ ইনসাফ
ডিসেম্বর ২৫, ২০২৫
0

ভয়েস অব ইনসাফ: জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা ও তার আত্মত্যাগের স্মরণে লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লন্ডনের মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে...

Next Post
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে টাঙ্গাইল জেলা সমিতির অভিষেক: ঐক্য এবং সমৃদ্ধির নতুন দিগন্ত

লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে টাঙ্গাইল জেলা সমিতির অভিষেক: ঐক্য এবং সমৃদ্ধির নতুন দিগন্ত

সর্বাধিক পাঠিত

    সম্পাদক ও প্রকাশক:
    শেখ মাজহারুল ইসলাম সোহান

    লন্ডন, যুক্তরাজ্য
    info.voiceofinsaf@gmail.com
    Footer Buttons (Bangla)
    • আমরা কারা
    • উপদেষ্টা পরিষদ
    • নীতিমালা

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • আইন ও আদালত
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • ফিচার
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • শিক্ষা
      • খেলাধুলা
      • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
      • অর্থনীতি
      • কৃষি
      • স্বাস্থ্য
      • কর্পোরেট কর্নার
      • আবহাওয়া

    Design & Developed by Tangail Web Solutions

    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?