ভয়েস অফ ইনসাফ
English
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
Home প্রবাস

লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে টাঙ্গাইল জেলা সমিতির অভিষেক: ঐক্য এবং সমৃদ্ধির নতুন দিগন্ত

আগামী দিনে টাঙ্গাইল জেলা সমিতি আরও অনেক দূর এগিয়ে যাবে এবং এর কার্যক্রম বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়বে, এমন প্রত্যাশা সকলের।

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ১৫, ২০২৬
in প্রবাস
A A

Voice of Insaf: গেল রবিবার (১১ জানুয়ারি) লন্ডনের একটি স্থানীয় হলে অনুষ্ঠিত হয় টাঙ্গাইল জেলা সমিতির অভিষেক অনুষ্ঠান। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদ।

আরও পড়ুন

প্রবাসীদের ঐক্য জোরদারে লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটির ইফতার মাহফিল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি সাইদুল হক রাঙ্গার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সবুর তালুকদারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম পর্বে নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ও ক্যাবিনেট মেম্বার জুলফিকার আলী। তিনি তার বক্তৃতায় টাঙ্গাইল জেলা সমিতির কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ হ্যাম চেয়ার কনসারভেটিভ পার্টির একাউন্টেন্ট রাব্বি হাসান, এডভোকেট আব্দুল হালিম এবং প্রিন্সিপাল সলিসিটর উপদেষ্টা সজীব হোসাইন। তাদের বক্তৃতা থেকে সংগঠনের সাফল্য এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যায়।

নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের পরিচিতি অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। অতিথিরা সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ব্যাজ পরিয়ে বরণ করেন। প্রধান উপদেষ্টা এডভোকেট মেয়র নাজমুল করিম মুক্তা, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির, ইসহাক মিয়া, সেলিম খান এবং আবু ইউসুফ তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান।

অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক খান, শামীম ওবাইদিন, ইব্রাহিম আইনুদ্দিন, খলিলুর, শেখ সাগর প্রমুখ বক্তৃতা প্রদান করেন। তারা তাদের বক্তৃতায় সংগঠনের প্রতি টাঙ্গাইলবাসীর আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও সফল করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠনের পক্ষ থেকে মমিনুন্নেসা সোমা, নাহিদা খানম, শারমিন জামান ঝুমুর, রুমি আক্তার, আমিনুল ইসলাম, আদর্শ সিদ্দিকী, পার্থ সহ আরো অনেকেই উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই অভিষেক অনুষ্ঠানটি ছিল টাঙ্গাইল জেলা সমিতির জন্য একটি নতুন দিগন্তের সূচনা। এটি সংগঠনটির মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করার পাশাপাশি, প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সহযোগিতা এবং সামাজিক সংহতি বাড়াতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। আগামী দিনে টাঙ্গাইল জেলা সমিতি আরও অনেক দূর এগিয়ে যাবে এবং এর কার্যক্রম বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়বে, এমন প্রত্যাশা সকলের।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

প্রবাসীদের ঐক্য জোরদারে লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটির ইফতার মাহফিল

প্রবাসীদের ঐক্য জোরদারে লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটির ইফতার মাহফিল

by ভয়েস অফ ইনসাফ
মার্চ ১৩, ২০২৬
0

ভয়েস অফ ইনসাফ : প্রবাসীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এবং সংগঠনের সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে বুধবার (১১ মার্চ) পূর্ব...

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

by ভয়েস অফ ইনসাফ
মার্চ ১১, ২০২৬
0

Voice of Insaf : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ মার্চ) রোববার (৮ মার্চ) লন্ডনের বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে পূর্ব লন্ডনের পঞ্চমানা...

জাতীয় নাগরিক পার্টি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল লন্ডনে অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল লন্ডনে অনুষ্ঠিত

by ভয়েস অফ ইনসাফ
মার্চ ৩, ২০২৬
0

Voice of Insaf: লন্ডনে জমকালো আয়োজনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) লন্ডনের রোজউড গার্ডেন ব্যানকুয়েটিং এ যুক্তরাজ্য শাখার উদ্যোগে...

লন্ডনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

লন্ডনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২০, ২০২৬
0

Voice of Insaf: যুক্তরাজ্যের লন্ডনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল (২৩) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।  নিহত শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা ফয়জুল...

হাদি হত্যার বিচার দাবিতে ম্যানচেস্টারে প্রবাসী সমাবেশ-আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়

হাদি হত্যার বিচার দাবিতে ম্যানচেস্টারে প্রবাসী সমাবেশ-আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ১৪, ২০২৬
0

Voice of Insaf: শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও দায়বদ্ধতা নিশ্চিতের দাবিতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ম্যানচেস্টারের ওবিএ মিলেনিয়াম কালচারাল...

Next Post
বাংলাদেশ ও ভারতসহ ৪ দেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া ভিসায় কড়াকড়ি আরোপ

বাংলাদেশ ও ভারতসহ ৪ দেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া ভিসায় কড়াকড়ি আরোপ

সর্বাধিক পাঠিত

    সম্পাদক ও প্রকাশক:
    শেখ মাজহারুল ইসলাম সোহান

    লন্ডন, যুক্তরাজ্য
    info.voiceofinsaf@gmail.com
    Footer Buttons (Bangla)
    • আমরা কারা
    • উপদেষ্টা পরিষদ
    • নীতিমালা

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • আইন ও আদালত
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • ফিচার
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • শিক্ষা
      • খেলাধুলা
      • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
      • অর্থনীতি
      • কৃষি
      • স্বাস্থ্য
      • কর্পোরেট কর্নার
      • আবহাওয়া

    Design & Developed by Tangail Web Solutions

    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?