ভয়েস অফ ইনসাফ
English
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
Home শিশু বার্তা

রেললাইনের শিশুর আর্তনাদ: হাসপাতালের নিঃসঙ্গ বেডে সিয়াম

“পানি লাগবে?” সেই ডাকেই জুটতো দু’মুঠো ভাতের নিশ্চয়তা। কিন্তু যে ট্রেন তার জীবিকার ভরসা ছিল, সেই ট্রেনই কেড়ে নিলো তার স্বাভাবিক চলার পথ।

by ভয়েস অফ ইনসাফ
ফেব্রুয়ারি ২২, ২০২৬
in শিশু বার্তা
A A

Voice of Insaf: রেললাইনের কোলাহল, ট্রেনের হুইসেল আর যাত্রীদের ভিড়-এই ছিল তার প্রতিদিনের পৃথিবী। বয়স মাত্র ১১। নাম সিয়াম। ট্রেনে পানি বিক্রি করেই চলতো তার জীবনযুদ্ধ। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলেই ছুটে উঠতো এক বগি থেকে আরেক বগিতে। কণ্ঠে ভেসে আসত একটাই ডাক-“পানি লাগবে?” সেই ডাকেই জুটতো দু’মুঠো ভাতের নিশ্চয়তা।
কিন্তু যে ট্রেন তার জীবিকার ভরসা ছিল, সেই ট্রেনই কেড়ে নিলো তার স্বাভাবিক চলার পথ।

ঘুমন্ত অবস্থায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার একটি পায়ের হাড় ভেঙে গেছে। এখন সে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের একটি বেডে নিঃসঙ্গ শুয়ে। পাশে নেই কোনো স্বজনের হাত, নেই মায়ের সান্ত্বনা কিংবা বাবার উদ্বেগমাখা মুখ। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা এখনও তার পরিবারের সন্ধান পায়নি।

আরও পড়ুন

প্রযুক্তি উদ্ভাবনে আলো ছড়াচ্ছে টাঙ্গাইলের কিশোর প্রোগ্রামার সামির তালুকদার

শহীদ ক্যাডেট স্কুলে রহস্যজনক মৃত্যু: ৬ তলা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

শনিবার বিকেলে সাতুটিয়া এলাকা থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জিজ্ঞেস করলে সিয়াম টুকরো টুকরো কিছু তথ্য দেয়। বলে, তার বাবার নাম জাহাঙ্গীর, মা শাপলা। দাদার নাম মৃত শহীদুল, বড় চাচা মজি ফকির। নানার নাম শাহাদ, নানার বড় ভাই আহাদ, মামা সবুজ, মামী বিজলী। নানার ঠিকানা হিসেবে জানায়-ছিপতিপাড়া, বেলতলা, থানা বাঘমারা, জেলা রাজশাহী। পরে আবার বলে-গ্রাম হিন্দুপাড়া, ইউনিয়ন মাধনগর, জেলা নাটোর। তথ্যগুলো যাচাই করে এখনো নিশ্চিত হওয়া যায়নি তার প্রকৃত ঠিকানা।

চিকিৎসকরা জানিয়েছেন, সিয়ামের একটি পায়ের হাড় ভেঙে গেছে। যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন না হলে ভবিষ্যতে স্বাভাবিকভাবে হাঁটা-চলার সক্ষমতা ঝুঁকির মুখে পড়তে পারে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, ওর পরিবার বা স্বজনদের কারও সন্ধান পাওয়া যায়নি। হাসপাতালের সমাজসেবা বিভাগ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

হাসপাতালের বেডে শুয়ে সিয়ামের ছোট্ট, অথচ গভীর প্রশ্ন-“আমি কি আবার হাঁটতে পারবো?”
এই প্রশ্ন শুধু চিকিৎসকদের উদ্দেশে নয়; এটি যেন পুরো সমাজের কাছে এক নীরব আবেদন।

শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ বলেন, পথশিশুদের সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ এখনও যথেষ্ট নয়। অনেক এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থাও কাঙ্ক্ষিত আন্তরিকতা দেখাতে পারছে না। হাসপাতালে সমাজসেবা বিভাগ থাকলেও কার্যকর ও টেকসই পুনর্বাসনের উদ্যোগ দৃশ্যমান নয়।তিনি আরও বলেন, পথশিশুদের নিরাপদ আশ্রয় ও পুনর্বাসন জরুরি। আমি হাসপাতালে গিয়ে সিয়ামের খোঁজ নেবো এবং আমার সাধ্য অনুযায়ী সহায়তার চেষ্টা করবো।

সিয়ামের গল্প শুধু এক শিশুর দুর্ঘটনার গল্প নয়। এটি আমাদের সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি—যেখানে হাজারো শিশু স্টেশনকেন্দ্রিক জীবনে বেড়ে ওঠে, রাষ্ট্রীয় পরিচয় ছাড়াই, নিরাপত্তাহীনতার ভেতর। দুর্ঘটনা তাদের জীবনে নতুন কিছু নয়; কিন্তু প্রতিটি দুর্ঘটনা একটি সম্ভাবনাময় জীবনের স্বপ্ন ভেঙে দেয়।এখন প্রশ্ন-কে নেবে সিয়ামের দায়িত্ব?কে এগিয়ে আসবে তার চিকিৎসা ও পুনর্বাসনে?

মানবিক সহায়তার হাত বাড়লে হয়তো আবার দাঁড়িয়ে যেতে পারবে ছোট্ট এই শিশুটি। ট্রেনের বগিতে ছুটে বেড়ানো নয়, হয়তো একদিন স্কুলের মাঠে দৌড়াবে।সিয়ামের সেই একটাই আকুতি- সে কি আবার হাঁটতে পারবে? এই প্রশ্নের উত্তর আজ আমাদের সকলের হাতে।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

প্রযুক্তি উদ্ভাবনে আলো ছড়াচ্ছে টাঙ্গাইলের কিশোর প্রোগ্রামার সামির তালুকদার

প্রযুক্তি উদ্ভাবনে আলো ছড়াচ্ছে টাঙ্গাইলের কিশোর প্রোগ্রামার সামির তালুকদার

by ভয়েস অফ ইনসাফ
মার্চ ১৮, ২০২৬
0

ভয়েস অফ ইনসাফ :স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম। সেই পথেই নিজের প্রতিভা ও উদ্ভাবনী চিন্তায় আলো ছড়াচ্ছে টাঙ্গাইলের ১৫ বছর বয়সী তরুণ সামির তালুকদার।...

শহীদ ক্যাডেট স্কুলে রহস্যজনক মৃত্যু: ৬ তলা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

শহীদ ক্যাডেট স্কুলে রহস্যজনক মৃত্যু: ৬ তলা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

by ভয়েস অফ ইনসাফ
মার্চ ১০, ২০২৬
0

Voice of Insaf: টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুল এন্ড কলেজর ৯ম শ্রেণীর এক শিক্ষার্থী ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর...

শিশু গৃহকর্মীর ওপর নৃশংস নির্যাতন, জেলে বিমানের এমডি ও তার স্ত্রী

শিশু গৃহকর্মীর ওপর নৃশংস নির্যাতন, জেলে বিমানের এমডি ও তার স্ত্রী

by ভয়েস অফ ইনসাফ
ফেব্রুয়ারি ৩, ২০২৬
0

Voice of Insaf: এক শিশুগৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি রহমান এবং বাসার আরও...

সিরাজগঞ্জে শিশু সাংবাদিকতা কর্মশালা শেষে সনদ বিতরণ

সিরাজগঞ্জে শিশু সাংবাদিকতা কর্মশালা শেষে সনদ বিতরণ

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ১৫, ২০২৬
0

Voice of Insaf: সিরাজগঞ্জ জেলায় শিশুদের অংশগ্রহণে দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। UNICEF-এর অংশীদারত্বে এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতার বাংলা প্ল্যাটফর্ম হ্যালো, যা পরিচালিত হয়...

Next Post
ধর্ষণ-হত্যার বিরুদ্ধে টাঙ্গাইলে ছাত্র ফেডারেশনের সোচ্চার অবস্থান

ধর্ষণ-হত্যার বিরুদ্ধে টাঙ্গাইলে ছাত্র ফেডারেশনের সোচ্চার অবস্থান

সর্বাধিক পাঠিত

    সম্পাদক ও প্রকাশক:
    শেখ মাজহারুল ইসলাম সোহান

    লন্ডন, যুক্তরাজ্য
    info.voiceofinsaf@gmail.com
    Footer Buttons (Bangla)
    • আমরা কারা
    • উপদেষ্টা পরিষদ
    • নীতিমালা

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • আইন ও আদালত
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • ফিচার
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • শিক্ষা
      • খেলাধুলা
      • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
      • অর্থনীতি
      • কৃষি
      • স্বাস্থ্য
      • কর্পোরেট কর্নার
      • আবহাওয়া

    Design & Developed by Tangail Web Solutions

    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?