[4:33 pm, 11/05/2026] Sohan: টাঙ্গাইলের মেয়ের আন্তর্জাতিক সাফল্য- লন্ডনে কাউন্সিলর তন্নী
[4:33 pm, 11/05/2026] Sohan: Voice of Insaf : টাঙ্গাইল শহরের আদালত পাড়ার বাসিন্দা শামীমা নাসরিন তন্নী লন্ডনের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে টাঙ্গাইলসহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
গত ৭ মে অনুষ্ঠিত নিউহ্যাম কাউন্সিল নির্বাচনে তিনি স্বতন্ত্র (ইন্ডিপেন্ডেন্ট) প্রার্থী হিসেবে লন্ডনের লিটল ইলফোর্ড (Little Ilford) ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে তিনি বিজয়ী হন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে থেকেও তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।তার বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নামে। টাঙ্গাইলের বিভিন্ন মহল থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।এদিকে, শামীমা নাসরিন তন্নীর এই সাফল্যকে প্রবাসে বাংলাদেশি নারীদের জন্য একটি অনুপ্রেরণামূলক অর্জন হিসেবে দেখছেন অনেকে।
প্রযুক্তি উদ্ভাবনে আলো ছড়াচ্ছে টাঙ্গাইলের কিশোর প্রোগ্রামার সামির তালুকদার
ভয়েস অফ ইনসাফ :স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম। সেই পথেই নিজের প্রতিভা ও উদ্ভাবনী চিন্তায় আলো ছড়াচ্ছে টাঙ্গাইলের ১৫ বছর বয়সী তরুণ সামির তালুকদার।...



