Voice of Insaf: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে এবং বিভিন্ন দপ্তরে নিয়মিত মশা নিধন অভিযান পরিচালনার জন্য পরীক্ষামূলকভাবে কোরিয়ান BF 150 মডেলের একটি ফগিং মেশিন ক্রয় করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টায় মেশিনটির মোড়ক উন্মোচন করা হয় এবং চবি কেন্দ্রীয় স্টোর শাখায় হস্তান্তর করা হয়।
এখন থেকে যেকোনো হল প্রশাসন বা দপ্তর মশা নিধন অভিযান পরিচালনার জন্য কেন্দ্রীয় স্টোর থেকে মেশিনটি চাহিদাপত্রের মাধ্যমে ব্যবহার করতে পারবে। এর আগে চাকসু ও হল সংসদগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয় মেশিনটি ক্রয় করার জন্য ।
এসময় উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, কেন্দ্রীয় স্টোরের উপ-হিসাব নিয়ামক (কম্পিউটার) মোঃ কামাল উদ্দিন, শহীদ ফরহাদ হোসেন হল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম তফু ও কেন্দ্রীয় স্টোরের সেকশন অফিসার মনির হোসেন।
শামীম ভূইয়া
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়