Voice of Insaf:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) চিন্তাঙ্গন মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মুহাম্মদ আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রাফি বিন রেজাউলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব আকরাম আলী।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এনামুল হক নাঈম এবং কার্যনির্বাহি সদস্য আলি হোসেন শুভ। এছাড়াও বিদায়ী বক্তব্য রাখেন সাবেক সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম।
নবঘোষিত জেলা মজলিশে আমেলার পদাধিকারী নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি মুহাম্মাদ ইউনুস মিয়া,সাংগঠনিক সম্পাদক পদে সাদিক হাসান খান রিয়াদ, প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আর রশিদ,দাওয়াহ্ সম্পাদক,মুহাম্মাদ গোলাম রাব্বি মনোনীত হন।
এছাড়া তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক শেখ আবু সালেহ আহমেদ, প্রকাশনা ও দফতর সম্পাদক সুলতান মাহমুদ নাহিদ,অর্থ ও কল্যাণ সম্পাদক আবু হুরাইরা,বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ হাসিব,কওমী মাদরাসা সম্পাদকআব্দুল্লাহ মুহিত,আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ তানভীর আহমেদ,স্কুল ও কলেজ সম্পাদক মুসা শিকদার,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শেখ যুবায়ের আহমদ ফাহিম,কার্যনির্বাহী সদস্য পদে সাদিক হাসান আশরাফকে মনোনীত করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার ভিত্তিতে শিক্ষার্থী সমাজ গঠনে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন। নতুন কমিটির মাধ্যমে টাঙ্গাইল জেলায় সংগঠনটি আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, এর আগে গত ২৫ ডিসেম্বর দুপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল কার্যালয়ে জেলা শাখার সম্মেলনের মধ্য দিয়ে মোহাম্মদ আকরাম হোসেনকে সভাপতি ও শেখ রাফি বিন রেজাউলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।