ভয়েস অফ ইনসাফ
English
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
Home প্রবাস

টাওয়ার হেমলেটসে স্বচ্ছতার প্রতিশ্রুতি: নিয়মিত গণমাধ্যমের মুখোমুখি হবেন জামি আলী

by ভয়েস অফ ইনসাফ
এপ্রিল ২৮, ২০২৬
in প্রবাস, রাজনীতি
A A

ভয়েস অব ইনসাফ: টাওয়ার হেমলেটসের মেয়র নির্বাচিত হলে প্রতি মাসে একবার ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন টাওয়ার হেমলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির মেয়র প্রার্থী ব্যারিস্টার জামি আলী। সোমবার বাংলাদেশ প্রেসক্লাব ইউকে-তে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার জামি আলী বলেন, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা মেয়রের কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি অবগত হতে পারবেন। একই সঙ্গে গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন

লন্ডনে নির্বাচনী ইতিহাসে নতুন অধ্যায়, বিপুল ভোটে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ

বার্মিংহামে এনসিপি ইউকে অ্যালায়েন্সের স্মারকলিপি: গণভোট বাস্তবায়নসহ ৪ দফা দাবি

সম্প্রতি গঠিত টাওয়ার হেমলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টি এবারের নির্বাচনে ৪৩ জন কাউন্সিলর প্রার্থী নিয়ে অংশ নিচ্ছে। দলটির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার জামি আলী। তিনি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত কর্ণেল সৈয়দ আলী আহমেদের জ্যেষ্ঠ পুত্র। আইন পেশায় সুনাম থাকলেও এটিই তার প্রথম নির্বাচনী অংশগ্রহণ।

বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র সভাপতি শাকির হোসাইনের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক এএইচ সোহাগের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ক্লাব সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ, কাউন্সিলর কবীর আহমেদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছির, সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, আইনবিষয়ক সম্পাদক মাহবুব তোহা, স্পোর্টস সেক্রেটারি ফারুক আহমেদ, প্রকাশনা সম্পাদক মো. আব্দুল কাদের জিলানী, এ রহমান অলি, শেখ মাজহারুল ইসলাম সোহান ও মো. সাজন মিয়া।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যারিস্টার জামি আলী। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে প্রথম ১০০ দিনের বেতন গ্রহণ করবেন না; বরং ওই অর্থ দিয়ে যুব সমাজের উন্নয়নে একটি বিশেষ তহবিল গঠন করা হবে।তিনি আরও বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে এ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

লন্ডনে নির্বাচনী ইতিহাসে নতুন অধ্যায়, বিপুল ভোটে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ

লন্ডনে নির্বাচনী ইতিহাসে নতুন অধ্যায়, বিপুল ভোটে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ

by ভয়েস অফ ইনসাফ
মে ৮, ২০২৬
0

ভয়েস অব ইনসাফ: লন্ডনের স্থানীয় রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ ফরহাদ হোসেন। যুক্তরাজ্যের মূলধারার রাজনৈতিক দল লেবার পার্টির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়ে তিনি এখন ব্যাপক...

বার্মিংহামে এনসিপি ইউকে অ্যালায়েন্সের স্মারকলিপি: গণভোট বাস্তবায়নসহ ৪ দফা দাবি

বার্মিংহামে এনসিপি ইউকে অ্যালায়েন্সের স্মারকলিপি: গণভোট বাস্তবায়নসহ ৪ দফা দাবি

by ভয়েস অফ ইনসাফ
এপ্রিল ২২, ২০২৬
0

ভয়েস অফ ইনসাফ: ২০২৬ সালের গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং প্রবাসীদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করার দাবিতে যুক্তরাজ্যে এনসিপি ইউকে অ্যালায়েন্স স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বার্মিংহামে বাংলাদেশের...

প্রবাসীদের ঐক্য জোরদারে লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটির ইফতার মাহফিল

প্রবাসীদের ঐক্য জোরদারে লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটির ইফতার মাহফিল

by ভয়েস অফ ইনসাফ
মার্চ ১৩, ২০২৬
0

ভয়েস অফ ইনসাফ : প্রবাসীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এবং সংগঠনের সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে বুধবার (১১ মার্চ) পূর্ব...

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

by ভয়েস অফ ইনসাফ
মার্চ ১১, ২০২৬
0

Voice of Insaf : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ মার্চ) রোববার (৮ মার্চ) লন্ডনের বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে পূর্ব লন্ডনের পঞ্চমানা...

জাতীয় নাগরিক পার্টি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল লন্ডনে অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল লন্ডনে অনুষ্ঠিত

by ভয়েস অফ ইনসাফ
মার্চ ৩, ২০২৬
0

Voice of Insaf: লন্ডনে জমকালো আয়োজনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) লন্ডনের রোজউড গার্ডেন ব্যানকুয়েটিং এ যুক্তরাজ্য শাখার উদ্যোগে...

Next Post
লন্ডনে নির্বাচনী ইতিহাসে নতুন অধ্যায়, বিপুল ভোটে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ

লন্ডনে নির্বাচনী ইতিহাসে নতুন অধ্যায়, বিপুল ভোটে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ

সর্বাধিক পাঠিত

    সম্পাদক ও প্রকাশক:
    শেখ মাজহারুল ইসলাম সোহান

    লন্ডন, যুক্তরাজ্য
    info.voiceofinsaf@gmail.com
    Footer Buttons (Bangla)
    • আমরা কারা
    • উপদেষ্টা পরিষদ
    • নীতিমালা

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • আইন ও আদালত
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • ফিচার
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • শিক্ষা
      • খেলাধুলা
      • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
      • অর্থনীতি
      • কৃষি
      • স্বাস্থ্য
      • কর্পোরেট কর্নার
      • আবহাওয়া

    Design & Developed by Tangail Web Solutions

    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?