ভয়েস অব ইনসাফ:জ্বালানি সংকটের কারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর পরিবহন শিডিউলে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসন দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল পরিবহন চলাচল করবে।
নতুন সময়সূচি অনুযায়ী, ক্যাম্পাস থেকে শহরমুখী(ময়মনসিংহ ) বিকাল ৫টা ১৫ মিনিটের শিফট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া রাত ৮টা ১৫ মিনিটের শিডিউল পরিবর্তন করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, শহর(ময়মনসিংহ ) থেকে ক্যাম্পাসমুখী পরিবহনের বিকালের শিফটগুলো এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী বাস ছাড়বে বিকাল ৫টা, সন্ধ্যা ৬টা এবং রাত ৮টা ১০ মিনিটে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়সূচি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে।
-সামিয়া সুলতানা সাবনম
নজরুল বিশ্ববিদ্যালয়






