Voice of Insaf : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ মার্চ) রোববার (৮ মার্চ) লন্ডনের বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে পূর্ব লন্ডনের পঞ্চমানা রেস্তোরাঁয় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ব্রিটেনের মুল ধারার রাজনৈতিক, কবি সাহিত্যিক, আইনজীবী, কমিউনিটি ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার বিশিষ্টজনরা অংশ নেন । এ সময় সভাপতি হিসেবে যোগ দেন প্রেসক্লাবের সভাপতি শাকির হোসাইন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হেমলেটস কাউন্সিলের লেবার দলীয় মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম, টাওয়ার হেমলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির মেয়র প্রার্থী ব্যরিস্টার জামি, সাবেক স্পিকার আহবাব হোসেন, নিউহ্যাম কাউন্সিলের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ, ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমেদ ফয়ছল চৌধুরী, ইউকে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছির, ক্লাবের ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, ট্রেনিং সেক্রেটারি রিয়াদ আহসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর খালিস উদ্দিন, কাউন্সিলর করির হোসেন, ব্যরিস্টার মাহবুবুর রহমান, একাউন্টেন্ট মাহবুবর রহমান খান, লন্ডন লায়নস স্পোর্টস ক্লাবের সভাপতি এনামুল হক, একাউন্টেন্ট এমআর জিলন, ফটো সাংবাদিক জিআর সোহেল ও প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের তাঙ্গপর্ণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশের প্রতি দায়িত্বশীল ও সচেতন থাকার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তারা বলেন, এ ধরণের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্রের মূলকথা পৌঁছে দেওয়া সম্ভব। পরিশেষে প্রেসক্লাবের লোগো খচিত ট্রাকস্যুট পরিধান করে ফটোসেশনে অংশ নেন উপস্থিত সকলে।