ভয়েস অফ ইনসাফ
English
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
Home আইন ও আদালত

নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের জেরে তাণ্ডব ও লুটপাট

স্থানীয় বাসিন্দাদের মতে, এই পরিস্থিতি পুরো এলাকাটিকে চরম আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে।

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২০, ২০২৬
in আইন ও আদালত
A A

Voice of Insaf: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এই পরিস্থিতি পুরো এলাকাটিকে চরম আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে।

আরও পড়ুন

শিশু গৃহকর্মীর ওপর নৃশংস নির্যাতন, জেলে বিমানের এমডি ও তার স্ত্রী

লক্ষীপুর জেলা কারাগারে অস্বাভাবিক মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ

গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে ধরমন্ডল এলাকায় সাবেক ইউপি সদস্য জিতু মেম্বার এবং কুতুবউদ্দিনের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে জিতু মেম্বার গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত খলিল মিয়া (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে মারা যান।

খলিল মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গোষ্ঠীর লোকজন ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ কুতুবউদ্দিনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা শাহীন মিয়া, আমির আলী, শিশু মিয়া, অলিল মিয়া, শাহ-আলম, ছোট্ট মিয়া ও নশাই মিয়ার বাড়িতে হামলা করে। এসময় বড় ধরণের অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকার বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, হামলাকারীরা তাদের বসতঘরে আগুন দিয়ে নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করেছে।

এ বিষয়ে নাসিরনগর থানার উপ-পরিদর্শক মাহবুব জানান, জিতু মেম্বার হত্যা মামলার অন্যতম আসামি সুবারককে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মহিলা মেম্বার রাহেলা (৪৫) ও তার মেয়ে লাইজু বেগম (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম ভয়েস অফ ইনসাফ কে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পৃথক হত্যা ও অগ্নিসংযোগের মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শিশু গৃহকর্মীর ওপর নৃশংস নির্যাতন, জেলে বিমানের এমডি ও তার স্ত্রী

শিশু গৃহকর্মীর ওপর নৃশংস নির্যাতন, জেলে বিমানের এমডি ও তার স্ত্রী

by ভয়েস অফ ইনসাফ
ফেব্রুয়ারি ৩, ২০২৬
0

Voice of Insaf: এক শিশুগৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি রহমান এবং বাসার আরও...

লক্ষীপুর জেলা কারাগারে অস্বাভাবিক মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ

লক্ষীপুর জেলা কারাগারে অস্বাভাবিক মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২১, ২০২৬
0

Voice of Insaf: নোয়াখালীর বেগমগঞ্জের আবুল বাশার (৪৫) নামে এক বিএনপি কর্মির লক্ষীপুর জেলা কারাগারে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে লক্ষীপুর সদর হাসপাতালে...

‘ডাকাত’ আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ—গণপিটুনিতে নিহত ছয় মামলার আসামি

‘ডাকাত’ আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ—গণপিটুনিতে নিহত ছয় মামলার আসামি

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ১৮, ২০২৬
0

Voice of Insaf: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)–কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে একদল যুবক বাজারে...

সন্দেহজনক বিস্ফোরক সদৃশ বস্তু ঘিরে টাঙ্গাইলে চাঞ্চল্য

সন্দেহজনক বিস্ফোরক সদৃশ বস্তু ঘিরে টাঙ্গাইলে চাঞ্চল্য

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ৯, ২০২৬
0

Voice of Insaf: টাঙ্গাইলের ঘাটাইলে ককটেল সাদৃশ্য ৬ টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাজার এলাকা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। এ...

Next Post
ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে বাকৃবিতে ছাত্র শিবিরের মানববন্ধন

ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে বাকৃবিতে ছাত্র শিবিরের মানববন্ধন

সর্বাধিক পাঠিত

    সম্পাদক ও প্রকাশক:
    শেখ মাজহারুল ইসলাম সোহান

    লন্ডন, যুক্তরাজ্য
    info.voiceofinsaf@gmail.com
    Footer Buttons (Bangla)
    • আমরা কারা
    • উপদেষ্টা পরিষদ
    • নীতিমালা

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • আইন ও আদালত
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • ফিচার
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • শিক্ষা
      • খেলাধুলা
      • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
      • অর্থনীতি
      • কৃষি
      • স্বাস্থ্য
      • কর্পোরেট কর্নার
      • আবহাওয়া

    Design & Developed by Tangail Web Solutions

    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?