ভয়েস অফ ইনসাফ
English
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
Home আইন ও আদালত

‘ডাকাত’ আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ—গণপিটুনিতে নিহত ছয় মামলার আসামি

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ১৮, ২০২৬
in আইন ও আদালত
A A

Voice of Insaf: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)–কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে একদল যুবক বাজারে মিষ্টি বিতরণ করলে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো. শহীদের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিজানুর রহমানের বিরুদ্ধে একটি ডাকাতি, দুটি চুরি, একটি অস্ত্র মামলা এবং সরকারি কর্মচারীর ওপর হামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। শনিবার রাত ৮টার দিকে কালিরহাট বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির একটি নির্বাচনী বৈঠক চলছিল। এ সময় মিজান সেখানে উপস্থিত হয়ে নিজেকে দলের ত্যাগী কর্মী দাবি করেন। এ নিয়ে বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তার গালাগাল ও বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে ধাওয়া দেওয়া হলে তিনি সেখান থেকে পালিয়ে যান।
পরবর্তীতে কালিরহাট বাজারের উত্তরে কাজী বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি তাকে আটক করে লাঠি ও লোহার পাইপ দিয়ে মুখ ও মাথায় এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ সড়কের ওপর ফেলে রাখা হয়।স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, নিহত মিজানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ছিল।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি লাঠি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
নিহতের পকেট থেকে একটি খেলনা পিস্তল ও একটি টিপ ছুরি পাওয়া গেছে।নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশীদ হারুন বলেন, “আমরা অফিসে বসে নির্বাচনী বিষয়ে আলোচনা করছিলাম। মিজান সেখানে এলে কথাকাটাকাটি হয়। পরে সে চলে যায়। এরপর কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে আমরা কিছু জানি না। মিষ্টি বিতরণের বিষয়টিও আমার জানা নেই।”
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, “গণপিটুনিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের পকেট থেকে একটি খেলনা পিস্তল ও টিপ ছুরি উদ্ধার করা হয়েছে। এখনো নিহতের পরিবার কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও জানান, রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
মোঃ ইয়াছিন রুবেল
নোয়াখালী 
শেয়ার করুন

আরও পড়ুন

শিশু গৃহকর্মীর ওপর নৃশংস নির্যাতন, জেলে বিমানের এমডি ও তার স্ত্রী

লক্ষীপুর জেলা কারাগারে অস্বাভাবিক মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শিশু গৃহকর্মীর ওপর নৃশংস নির্যাতন, জেলে বিমানের এমডি ও তার স্ত্রী

শিশু গৃহকর্মীর ওপর নৃশংস নির্যাতন, জেলে বিমানের এমডি ও তার স্ত্রী

by ভয়েস অফ ইনসাফ
ফেব্রুয়ারি ৩, ২০২৬
0

Voice of Insaf: এক শিশুগৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি রহমান এবং বাসার আরও...

লক্ষীপুর জেলা কারাগারে অস্বাভাবিক মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ

লক্ষীপুর জেলা কারাগারে অস্বাভাবিক মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২১, ২০২৬
0

Voice of Insaf: নোয়াখালীর বেগমগঞ্জের আবুল বাশার (৪৫) নামে এক বিএনপি কর্মির লক্ষীপুর জেলা কারাগারে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে লক্ষীপুর সদর হাসপাতালে...

নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের জেরে তাণ্ডব ও লুটপাট

নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের জেরে তাণ্ডব ও লুটপাট

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২০, ২০২৬
0

Voice of Insaf: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা...

সন্দেহজনক বিস্ফোরক সদৃশ বস্তু ঘিরে টাঙ্গাইলে চাঞ্চল্য

সন্দেহজনক বিস্ফোরক সদৃশ বস্তু ঘিরে টাঙ্গাইলে চাঞ্চল্য

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ৯, ২০২৬
0

Voice of Insaf: টাঙ্গাইলের ঘাটাইলে ককটেল সাদৃশ্য ৬ টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাজার এলাকা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। এ...

Next Post
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মশা নিধনের জন্য ফগিং মেশিন ক্রয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মশা নিধনের জন্য ফগিং মেশিন ক্রয়

সর্বাধিক পাঠিত

    সম্পাদক ও প্রকাশক:
    শেখ মাজহারুল ইসলাম সোহান

    লন্ডন, যুক্তরাজ্য
    info.voiceofinsaf@gmail.com
    Footer Buttons (Bangla)
    • আমরা কারা
    • উপদেষ্টা পরিষদ
    • নীতিমালা

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • আইন ও আদালত
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • ফিচার
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • শিক্ষা
      • খেলাধুলা
      • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
      • অর্থনীতি
      • কৃষি
      • স্বাস্থ্য
      • কর্পোরেট কর্নার
      • আবহাওয়া

    Design & Developed by Tangail Web Solutions

    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?