Voice of Insaf: সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটের দর্পন মিডিয়া সার্ভিসেস এ বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সংগঠনের সদস্য আরিফ আহমেদ।

দোয়া অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ এর পরিচালনায় মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি আব্দুল মুকিত। মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন।
দোয়া মাহফিলে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৌকির শাহ, ইসতাব উদ্দিন আহমেদ, লায়েক মিয়া, ফারুক আহমেদ, মশিউর রহমান ফখরুল, কামরুজ্জামান, শাহরিয়ার বিন আরিফ, মাহাদি হাসান, হাবিবুর রহমান জাকির ও মনিরুল ইসলাম প্রমুখ।