ভয়েস অফ ইনসাফ
English
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
Home বাংলাদেশ

লন্ডনে দোয়া মাহফিল: জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে প্রবাসীদের অঙ্গীকার

by ভয়েস অফ ইনসাফ
ডিসেম্বর ২৫, ২০২৫
in বাংলাদেশ, বিশ্ব সংবাদ
A A
ভয়েস অব ইনসাফ:
জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা ও তার আত্মত্যাগের স্মরণে লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লন্ডনের মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে ইনকিলাব মঞ্চ ইউকে’র উদ্যোগে এ মাহফিল আয়োজিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব বেলাল হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য নকিব চৌধুরী। দোয়া মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আতাউর রহমান। তিনি শহীদ হাদির আদর্শকে নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
ইনকিলাব মঞ্চ ইউকে’র আহ্বায়ক মুজাহিদ রিয়াজ তার বক্তব্যে বলেন, “শহীদ হাদি হত্যার বিচার অবশ্যই হতে হবে। কোনো পুরোনো সমঝোতা বা আপস আমরা মেনে নেব না।” তিনি অভিযোগ করেন, “মূলধারার মিডিয়া পরিকল্পিতভাবে সত্য আড়াল করছে। শহীদ হাদি যে সত্য উন্মোচন করে গেছেন, তা ঢেকে দেয়ার প্রচেষ্টা চলছে, যা আমরা প্রত্যাখ্যান করি।”
মিডিয়া ব্যক্তিত্ব এইচ এ বান্না বলেন, “শহীদ হাদির আদর্শ ছড়িয়ে দিতে আমাদের ন্যারেটিভের মালিকানা নিজেদের নিতে হবে। দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে ইনকিলাব মঞ্চকে এগিয়ে নিতে হবে।”
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র সেক্রেটারি জেনারেল তৌহিদুল করিম মুজাহিদ, সাংবাদিক মাহবুব আলী খানশুর, এনাম চৌধুরী, কায়েস আজিজ, ব্যারিস্টার সানজিদা, ব্যারিস্টার সাব্বির ও এনসিপি ইউকে’র আহ্বায়ক শাকুর। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ ও দ্রোহের কবিতা আবৃত্তি করেন নকিব চৌধুরী, ডা. ইশ্পিতা ও ব্যারিস্টার জাকির খান।
সভাপতির বক্তব্যে বেলাল হোসেন বলেন, “শহীদ হাদির আদর্শ আমাদের পথ দেখায়। ধৈর্য, ঐক্য ও অদম্য গতিতে এগিয়ে যেতে হবে।”পরিশেষে শায়খ তারিক নাসরুল্লাহ শহীদ হাদির রূহের মাগফিরাত ও পরিবারের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে শহীদ হাদির সংস্কৃতি অনুযায়ী অতিথিদের ‘বাতাসা ও মুড়ি’ দিয়ে আপ্যায়ন করা হয়। আয়োজকরা সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ, সাংস্কৃতিক আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণের প্রত্যয়ে আয়োজিত এ সভায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
শেয়ার করুন

আরও পড়ুন

হাতিয়ায় নির্বাচনী উত্তেজনা, সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৩০

নিয়োগ অনিয়মের অভিযোগ: নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ বছর ধরে কর্মরত শিক্ষক বাকীবিল্লাহ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

হাতিয়ায় নির্বাচনী উত্তেজনা, সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৩০

হাতিয়ায় নির্বাচনী উত্তেজনা, সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৩০

by ভয়েস অফ ইনসাফ
ফেব্রুয়ারি ১২, ২০২৬
0

Voice of Insaf: নোয়াখালীর হাতিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ভোটকেন্দ্র এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এক প্রতিবেদকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।...

নিয়োগ অনিয়মের অভিযোগ: নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ বছর ধরে কর্মরত শিক্ষক বাকীবিল্লাহ

নিয়োগ অনিয়মের অভিযোগ: নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ বছর ধরে কর্মরত শিক্ষক বাকীবিল্লাহ

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২৬, ২০২৬
0

Voice of Insaf: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক মো. বাকীবিল্লাহ (সাকার মুস্তাফা)-এর নিয়োগের বিষয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নিয়মবহির্ভূতভাবে বিজ্ঞপ্তি ছাড়া...

গোপালপুরে চুরি ও ডাকাতির ঘটনায় উপজেলা প্রশাসনের জরুরি বৈঠক

গোপালপুরে চুরি ও ডাকাতির ঘটনায় উপজেলা প্রশাসনের জরুরি বৈঠক

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২০, ২০২৬
0

Voice of Insaf, Gopalpur (Tangail): নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এতে পৌরশহরসহ বিভিন্ন ইউনিয়নের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ...

লন্ডনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আত্মপ্রকাশ

লন্ডনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আত্মপ্রকাশ

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ১৫, ২০২৬
0

Voice of Insaf: লন্ডনে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টি। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পূর্ব লন্ডনের হ্যামলেটসের মিস্টার হোয়াইটস ইংলিশ রেস্টুরেন্টে দলটির উদ্বোধনী সভা...

হাদি হত্যার বিচার দাবিতে ম্যানচেস্টারে প্রবাসী সমাবেশ-আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়

হাদি হত্যার বিচার দাবিতে ম্যানচেস্টারে প্রবাসী সমাবেশ-আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ১৪, ২০২৬
0

Voice of Insaf: শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও দায়বদ্ধতা নিশ্চিতের দাবিতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ম্যানচেস্টারের ওবিএ মিলেনিয়াম কালচারাল...

Next Post
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইলের নেতৃত্বে আকরাম-শেখ রাফি 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইলের নেতৃত্বে আকরাম-শেখ রাফি 

সর্বাধিক পাঠিত

    সম্পাদক ও প্রকাশক:
    শেখ মাজহারুল ইসলাম সোহান

    লন্ডন, যুক্তরাজ্য
    info.voiceofinsaf@gmail.com
    Footer Buttons (Bangla)
    • আমরা কারা
    • উপদেষ্টা পরিষদ
    • নীতিমালা

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • আইন ও আদালত
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • ফিচার
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • শিক্ষা
      • খেলাধুলা
      • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
      • অর্থনীতি
      • কৃষি
      • স্বাস্থ্য
      • কর্পোরেট কর্নার
      • আবহাওয়া

    Design & Developed by Tangail Web Solutions

    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?