ভয়েস অফ ইনসাফ
English
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
Home Uncategorized

মজলুম জননেতা ভাসানীর কবর জিয়ারত করতে টাঙ্গাইল সফর করবেন তারেক রহমান

তারেক রহমানের ঢাকার বাইরে প্রথম সফর টাঙ্গাইলে

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ৭, ২০২৬
in Uncategorized
A A

Voice of Insaf :  লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে জন্মভূমি বগুড়ায় যাচ্ছেন তিনি। এ যাত্রার শুরুতেই তিনি টাঙ্গাইলে যাবেন। সেখানে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্র জানায়, ১১ জানুয়ারি (রোববার) সকাল ৯ থেকে ১০টার মধ্যে ঢাকার বাসভবন থেকে সড়ক পথে যাত্রা শুরু করবেন তারেক রহমান। দুপুর আনুমানিক ১টায় তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন। সেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।

আরও পড়ুন

ভোটকেন্দ্রে নোয়াখালীর নারীদের সরব অংশগ্রহণ

টাঙ্গাইলের নাগরপুরে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর গণমিছিল

এ সময় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল,সদর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রউফ সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে ঢাকার বাইরে তারেক রহমানের এটি প্রথম কর্মসূচি হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। তার আগমন উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে অভিবাদন জানাবেন।

সূত্র জানায়, টাঙ্গাইল জেলার মির্জাপুর অংশ থেকেই তারেক রহমানকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বলয় গড়ে তুলতে প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পর প্রথম জেলা সফর হিসেবে টাঙ্গাইলে আসছেন। এই সফরকে ঘিরে টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইনশাল্লাহ, আমরা সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাঁকে সংবর্ধনা জানাবো। টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে তাঁকে স্বাগত জানাতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিল সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভোটকেন্দ্রে নোয়াখালীর নারীদের সরব অংশগ্রহণ

ভোটকেন্দ্রে নোয়াখালীর নারীদের সরব অংশগ্রহণ

by ভয়েস অফ ইনসাফ
ফেব্রুয়ারি ১২, ২০২৬
0

Voice of Insaf: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে,...

টাঙ্গাইলের নাগরপুরে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর গণমিছিল

টাঙ্গাইলের নাগরপুরে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর গণমিছিল

by ভয়েস অফ ইনসাফ
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

Voice of Insaf: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দুয়াজানি কলেজপাড়া জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি...

সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়: সামিরা-ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন

সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়: সামিরা-ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ১৪, ২০২৬
0

Voice of Insaf: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় তার প্রাক্তন স্ত্রী সামিরা, খলনায়ক ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন করেছে বাদীপক্ষ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মামলাটিতে...

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লন্ডনে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লন্ডনে দোয়া মাহফিল

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ৮, ২০২৬
0

Voice of Insaf: সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (৭ জানুয়ারি) সন্ধ্যায় লন্ডনের প্রিন্সলেট...

Next Post
ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সর্বাধিক পাঠিত

    সম্পাদক ও প্রকাশক:
    শেখ মাজহারুল ইসলাম সোহান

    লন্ডন, যুক্তরাজ্য
    info.voiceofinsaf@gmail.com
    Footer Buttons (Bangla)
    • আমরা কারা
    • উপদেষ্টা পরিষদ
    • নীতিমালা

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • আইন ও আদালত
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • ফিচার
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • শিক্ষা
      • খেলাধুলা
      • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
      • অর্থনীতি
      • কৃষি
      • স্বাস্থ্য
      • কর্পোরেট কর্নার
      • আবহাওয়া

    Design & Developed by Tangail Web Solutions

    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?