ভয়েস অফ ইনসাফ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাত শেষে দেশ, জাতি এবং বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শনিবার (২১ মার্চ) ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা দলে দলে মসজিদে আসতে থাকেন। সকাল ৭টায় প্রথম জামাত শুরু হওয়ার আগেই মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রথম দুটি জামাতে ছিল মুসল্লিদের ব্যাপক উপস্থিতি।
প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। সকাল ৭টা ২৬ মিনিটে মোনাজাতের মাধ্যমে এ জামাত শেষ হয়। এরপর পর্যায়ক্রমে সকাল সাড়ে ৭টায় দ্বিতীয়, সকাল ৯টায় তৃতীয়, সকাল ১০টায় চতুর্থ এবং সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জামাতে ইমামতি করেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করেন।
প্রতিটি জামাতে বয়ান, দুই রাকাত ওয়াজিব নামাজ, খুতবা এবং মোনাজাতসহ পুরো কার্যক্রম সম্পন্ন করতে প্রায় ৩০ মিনিট সময় লেগেছে। মোনাজাতে রমজানের রোজা ও অন্যান্য ইবাদত কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, মৃতদের মাগফিরাত এবং বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের নিরাপত্তা ও শান্তি কামনা করা হয়।
ঈদ জামাত উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়। মসজিদের প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
রমজানে রোজা রাখা স্বাস্থ্যের জন্য উপকারী
Voice of Insaf : রমজান বিশ্বব্যাপী মুসলমানদের জন্য একটি পবিত্র মাস, যা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার মাধ্যমে পালিত হয়। রোজা মূলত একটি আধ্যাত্মিক ইবাদত হলেও আধুনিক...

