ভয়েস অফ ইনসাফ
English
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
Home ফিচার

প্রযুক্তি উদ্ভাবনে আলো ছড়াচ্ছে টাঙ্গাইলের কিশোর প্রোগ্রামার সামির তালুকদার

by ভয়েস অফ ইনসাফ
মার্চ ১৮, ২০২৬
in ফিচার, শিশু বার্তা
A A

ভয়েস অফ ইনসাফ :স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম। সেই পথেই নিজের প্রতিভা ও উদ্ভাবনী চিন্তায় আলো ছড়াচ্ছে টাঙ্গাইলের ১৫ বছর বয়সী তরুণ সামির তালুকদার। অল্প বয়সেই প্রযুক্তি, প্রোগ্রামিং এবং নাগরিক সেবামূলক উদ্যোগের মাধ্যমে সে তৈরি করছে এক সম্ভাবনাময় ভবিষ্যতের গল্প।

টাঙ্গাইল শহরের টাঙ্গাইল টাওয়ার এলাকায় বসবাসকারী সামির তালুকদার সেলিম তালুকদার ও ডলি আক্তারের সন্তান। বর্তমানে সে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি চর্চায় সক্রিয় এই তরুণ বর্তমানে বিদ্যালয়ের প্রোগ্রামিং ক্লাবের দায়িত্ব পালন করছে।

আরও পড়ুন

শহীদ ক্যাডেট স্কুলে রহস্যজনক মৃত্যু: ৬ তলা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

রেললাইনের শিশুর আর্তনাদ: হাসপাতালের নিঃসঙ্গ বেডে সিয়াম

অল্প বয়সেই উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠার পথে হাঁটছে সামির। সে টিসিএন (TCN) নামের একটি সফটওয়্যার কোম্পানির প্রতিষ্ঠাতা। প্রযুক্তিনির্ভর শিক্ষা ও জ্ঞানচর্চা বাড়াতে সে প্রতিষ্ঠা করেছে “আইসিটি স্বাধীন কুইজ প্রতিযোগিতা”, যা সারা দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত একটি অনলাইন কুইজ প্ল্যাটফর্ম।

শুধু প্রযুক্তি চর্চাই নয়, নাগরিক সেবা সহজ করার লক্ষ্যেও কাজ করছে এই তরুণ। সে চালু করেছে “নাগরিক” নামের একটি প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য “প্রযুক্তি হাতে, সেবা সাথেই”। প্রতিষ্ঠানটি দেশের সকল নাগরিকের জন্য প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা সহজলভ্য করার লক্ষ্যে কাজ করছে।

প্রযুক্তি প্রতিযোগিতায়ও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছে সামির তালুকদার। সাইবার সিকিউরিটি অলিম্পিয়াডে জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। এছাড়া জুনিয়র ক্যাটাগরিতে জেলাভিত্তিক সেরা প্রোগ্রামার হিসেবেও স্বীকৃতি পেয়েছে। বিভিন্ন প্রোগ্রামিং অলিম্পিয়াডে অংশ নিয়ে একাধিকবার বিজয়ী হয়েছে এই মেধাবী শিক্ষার্থী।

প্রযুক্তির পাশাপাশি সাহিত্যচর্চাতেও আগ্রহ রয়েছে সামিরের। তার লেখা প্রথম বই “মিস্টার প্রোগ্রামার” প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলা ২০২৫-এ।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সামির বর্তমানে ইন্টারন্যাশনাল রোবো প্রোগ্রামিং অলিম্পিয়াডে “ধুমকেতু” টিমের একজন সদস্য হিসেবে যুক্ত আছে। এছাড়া সে দূর থেকে কাজ করেছে ফিনল্যান্ডের সফটওয়্যার কোম্পানি “ফিনমেইল”- এর সঙ্গে।

নিজের মেধা ও উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে সামির তালুকদার। তার বিশ্বাস, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি দক্ষতার মাধ্যমে বাংলাদেশকে সত্যিকারের স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা সম্ভব।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শহীদ ক্যাডেট স্কুলে রহস্যজনক মৃত্যু: ৬ তলা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

শহীদ ক্যাডেট স্কুলে রহস্যজনক মৃত্যু: ৬ তলা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

by ভয়েস অফ ইনসাফ
মার্চ ১০, ২০২৬
0

Voice of Insaf: টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুল এন্ড কলেজর ৯ম শ্রেণীর এক শিক্ষার্থী ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর...

রেললাইনের শিশুর আর্তনাদ: হাসপাতালের নিঃসঙ্গ বেডে সিয়াম

রেললাইনের শিশুর আর্তনাদ: হাসপাতালের নিঃসঙ্গ বেডে সিয়াম

by ভয়েস অফ ইনসাফ
ফেব্রুয়ারি ২২, ২০২৬
0

Voice of Insaf: রেললাইনের কোলাহল, ট্রেনের হুইসেল আর যাত্রীদের ভিড়-এই ছিল তার প্রতিদিনের পৃথিবী। বয়স মাত্র ১১। নাম সিয়াম। ট্রেনে পানি বিক্রি করেই চলতো তার জীবনযুদ্ধ। ট্রেন প্ল্যাটফর্মে...

শিশু গৃহকর্মীর ওপর নৃশংস নির্যাতন, জেলে বিমানের এমডি ও তার স্ত্রী

শিশু গৃহকর্মীর ওপর নৃশংস নির্যাতন, জেলে বিমানের এমডি ও তার স্ত্রী

by ভয়েস অফ ইনসাফ
ফেব্রুয়ারি ৩, ২০২৬
0

Voice of Insaf: এক শিশুগৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি রহমান এবং বাসার আরও...

সিরাজগঞ্জে শিশু সাংবাদিকতা কর্মশালা শেষে সনদ বিতরণ

সিরাজগঞ্জে শিশু সাংবাদিকতা কর্মশালা শেষে সনদ বিতরণ

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ১৫, ২০২৬
0

Voice of Insaf: সিরাজগঞ্জ জেলায় শিশুদের অংশগ্রহণে দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। UNICEF-এর অংশীদারত্বে এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতার বাংলা প্ল্যাটফর্ম হ্যালো, যা পরিচালিত হয়...

কুয়াশার চাদরে মাভাবিপ্রবি: শিশির ভেজা ভোরের নিস্তব্ধ সৌন্দর্য

কুয়াশার চাদরে মাভাবিপ্রবি: শিশির ভেজা ভোরের নিস্তব্ধ সৌন্দর্য

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ১৩, ২০২৬
0

​তুহিন বাহাদুর, মাভাবিপ্রবি : ​ঋতুচক্রের পরিবর্তনে উত্তুরে হাওয়ার পরশ লেগেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে। কুয়াশার পাতলা চাদরে ঢাকা সবুজ প্রান্তর আর শিশিরবিন্দুতে ঝলমল করা ঘাসের...

Next Post
বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত সম্পন্ন, বিশ্ববাসীর কল্যাণে মোনাজাত

বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত সম্পন্ন, বিশ্ববাসীর কল্যাণে মোনাজাত

সর্বাধিক পাঠিত

    সম্পাদক ও প্রকাশক:
    শেখ মাজহারুল ইসলাম সোহান

    লন্ডন, যুক্তরাজ্য
    info.voiceofinsaf@gmail.com
    Footer Buttons (Bangla)
    • আমরা কারা
    • উপদেষ্টা পরিষদ
    • নীতিমালা

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • আইন ও আদালত
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • ফিচার
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • শিক্ষা
      • খেলাধুলা
      • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
      • অর্থনীতি
      • কৃষি
      • স্বাস্থ্য
      • কর্পোরেট কর্নার
      • আবহাওয়া

    Design & Developed by Tangail Web Solutions

    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?