Voice of Insaf: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে চারতলা ভবন থেকে পড়ে হিমেল (২০) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পৌর শহরের সখীপুর-কচুয়া সড়কের মা ও শিশু কেয়ার ক্লিনিক ভবনে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া হিমেল বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের সেলিম মিয়ার ছেলে। তিনি সখীপুর পৌরসভার কাউচিচালা এলাকায় নানির বাড়িতে থেকে রডমিস্ত্রির কাজ করতেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ হিমেলসহ কয়েকজন শ্রমিক ওই ক্লিনিক ভবনের চারতলায় কাজ করছিলেন। বেলা আড়াইটার দিকে রড ও পরে তোলার সময় অসাবধানতাবশত হিমেল বিদ্যুতায়িত হন। এতে তিনি চারতলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘বিষয়টি জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
হাতিয়ায় নির্বাচনী উত্তেজনা, সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৩০
Voice of Insaf: নোয়াখালীর হাতিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ভোটকেন্দ্র এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এক প্রতিবেদকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।...






