ভয়েস অফ ইনসাফ
English
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আইন ও আদালত
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • ফিচার
  • অন্যান্য
    • সাক্ষাৎকার
    • শিক্ষা
    • খেলাধুলা
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • অর্থনীতি
    • কৃষি
    • স্বাস্থ্য
    • কর্পোরেট কর্নার
    • আবহাওয়া
No Result
View All Result
No Result
View All Result
ভয়েস অফ ইনসাফ
Home প্রবাস

হাদি হত্যার বিচার দাবিতে ম্যানচেস্টারে প্রবাসী সমাবেশ-আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়

ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ১৪, ২০২৬
in প্রবাস, বিশ্ব সংবাদ
A A

Voice of Insaf: শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও দায়বদ্ধতা নিশ্চিতের দাবিতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ম্যানচেস্টারের ওবিএ মিলেনিয়াম কালচারাল সেন্টারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, তরুণ সমাজের প্রতিনিধিরা, মানবাধিকার কর্মী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো প্রচলিত রাজনৈতিক সমাবেশ নয়; বরং এটি একটি ন্যায়বিচারভিত্তিক ফোরাম। যেখানে আবেগনির্ভর স্লোগানের পরিবর্তে দিকনির্দেশনা, দায়বদ্ধতা এবং আইনের শাসনের প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

লন্ডনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে টাঙ্গাইল জেলা সমিতির অভিষেক: ঐক্য এবং সমৃদ্ধির নতুন দিগন্ত

কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মজলুমদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে ইনকিলাব মঞ্চ ম্যানচেস্টারের কনভেনার মুহসিন আহমেদ বলেন, ওসমান হাদির হত্যার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিচার আজও অধরা। ন্যায়বিচার কোনো রাজনৈতিক সুবিধা নয়; এটি মানুষের মর্যাদা ও আইনের শাসনের মৌলিক প্রশ্ন। তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের অবস্থান স্পষ্ট-ন্যায়বিচার কোনো নির্বাচনী অঙ্কের অংশ হতে পারে না এবং কোনো শক্তির প্রতি নিঃশর্ত সমর্থনের প্রশ্নও ওঠে না।

ইনকিলাব মঞ্চ ইউকের কনভেনার মুজাহিদ রিয়াজ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এই হত্যার দায় কেবল ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে রয়েছে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, নীরবতা এবং কাঠামোগত অবহেলা। ন্যায়বিচার বিলম্বিত হওয়া মানেই ন্যায়বিচার অস্বীকার করা। তিনি ন্যায়বিচার নিশ্চিত করতে ধারাবাহিক ও সংগঠিত চাপ বজায় রাখার আহ্বান জানান।

রাজনৈতিক বয়ান গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চ ইউকের মিডিয়া মুখপাত্র তৌহিদুল করিম মুজাহিদ। তিনি বলেন, এই হত্যাকাণ্ডকে ঘিরে গণমাধ্যমের নীরবতা ও বয়ান বিকৃতি একটি গুরুতর সমস্যা। দায়িত্বশীল ডকুমেন্টেশন এবং প্রবাসী গণমাধ্যমের নৈতিক ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি আবেগনির্ভর অনুমান ও সামাজিক যোগাযোগমাধ্যমের নাটকীয় ভাষা পরিহারের আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে আয়োজকরা আইনের শাসন, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার ওপর জোর দিয়ে বলেন, ওসমান হাদিকে হত্যা করা হলেও তার রেখে যাওয়া সংগ্রাম থেমে থাকেনি। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে একাত্মতা প্রকাশ করেন এবং ওসমান হাদির হত্যার ন্যায়বিচার দাবিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

লন্ডনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

লন্ডনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ২০, ২০২৬
0

Voice of Insaf: যুক্তরাজ্যের লন্ডনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল (২৩) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।  নিহত শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা ফয়জুল...

লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে টাঙ্গাইল জেলা সমিতির অভিষেক: ঐক্য এবং সমৃদ্ধির নতুন দিগন্ত

লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে টাঙ্গাইল জেলা সমিতির অভিষেক: ঐক্য এবং সমৃদ্ধির নতুন দিগন্ত

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ১৫, ২০২৬
0

Voice of Insaf: গেল রবিবার (১১ জানুয়ারি) লন্ডনের একটি স্থানীয় হলে অনুষ্ঠিত হয় টাঙ্গাইল জেলা সমিতির অভিষেক অনুষ্ঠান। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব এবং...

লন্ডনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আত্মপ্রকাশ

লন্ডনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আত্মপ্রকাশ

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ১৫, ২০২৬
0

Voice of Insaf: লন্ডনে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টি। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পূর্ব লন্ডনের হ্যামলেটসের মিস্টার হোয়াইটস ইংলিশ রেস্টুরেন্টে দলটির উদ্বোধনী সভা...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে রেমিট্যান্স যোদ্ধা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে রেমিট্যান্স যোদ্ধা

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ৭, ২০২৬
0

Voice of Insaf: সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় মো. বাবলু ভুঁইয়া (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত যবুকের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড...

বিয়ের দুইদিন আগে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

বিয়ের দুইদিন আগে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

by ভয়েস অফ ইনসাফ
জানুয়ারি ৭, ২০২৬
0

Voice of Insaf: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আসলাম নামে ২৪ বছর বসয়ী সৌদি প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত আসলাম সখীপুর উপজেলার বড়চওনা বেলতলী গ্রামের হেলাল...

Next Post
সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়: সামিরা-ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন

সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়: সামিরা-ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন

সর্বাধিক পাঠিত

    সম্পাদক ও প্রকাশক:
    শেখ মাজহারুল ইসলাম সোহান

    লন্ডন, যুক্তরাজ্য
    info.voiceofinsaf@gmail.com
    Footer Buttons (Bangla)
    • আমরা কারা
    • উপদেষ্টা পরিষদ
    • নীতিমালা

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • আইন ও আদালত
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • ফিচার
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • শিক্ষা
      • খেলাধুলা
      • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
      • অর্থনীতি
      • কৃষি
      • স্বাস্থ্য
      • কর্পোরেট কর্নার
      • আবহাওয়া

    Design & Developed by Tangail Web Solutions

    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?